ইরাবতী নদীর তীরে জনবসতি গড়ে ওঠার কারণ কী ?
উত্তর: ভৌগোলিক কারণেই ইরাবতী নদীর তীরে জনবসতি গড়ে উঠেছে। উদ্দীপক অনুসারে দেখা যায়, ইরাবতী নামের মাঝারি আকৃতির এই নদীটি স্বচ্ছ পানি নিয়ে বয়ে চলেছে। দশ বছর আগে নদীর আশপাশে কোনো জনবসতি না থাকলেও বর্তমানে সেখানে ছোট একটি গ্রাম গড়ে উঠেছে। একটি জনবসতির জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে নদী। কেননা নদীর সাহায্যে যে কোনো কাজ খুব সহজে করা যায়। অতীত ইতিহাস থেকেও লক্ষ করা যায় সাধারণত জনবসতি নদীর তীরেই গড়ে ওঠে। নদীর তীরে গড়ে ওঠা জনবসতি তাদের কৃষিকাজ, রান্নাবান্না, গোসল, কাপড় ধোয়াসহ নিত্যপ্রয়োজনীয় সব কাজ অতি সহজে সম্পাদন করতে পারে। তাছাড়া যাতায়াতের সবচেয়ে আরামদায়ক ও সহজলভ্য উপায় হচ্ছে নদীপথ । এছাড়া নদীর পাশে গড়ে ওঠা জনবসতি নদী থেকে মাছ ধরতে পারে । সুতরাং বলা যায়, এসব কারণেই জনবসতি সাধারণত নদীর তীরেই গড়ে ওঠে ।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
ইরাবতী নদীর তীরে জনবসতি গড়ে ওঠার কারণ কী ?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


