ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ করে - বুঝিয়ে লেখ।
উত্তর: ধর্ম ব্যক্তির সমাজজীবনে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ করে। সামাজিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক নিয়ম প্রতিষ্ঠাকে বোঝায়। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটি ধর্মেরই সর্বজনীন আবেদন থাকে যা মানুষকে ন্যায়ের পথ অবলম্বন এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। এমন চুরি, খুন ইত্যাদি করলে পরকালের শাস্তি পেতে হবে বলে মানুষ এসব কাজ পরিহার করে। আর একইভাবে বিধি-নিষেধ অরোপ এবং পরকালে শাস্তির ভয় দেখিয়ে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণ করে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ করে - বুঝিয়ে লেখ।
উত্তর


