শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বক্তা সমাজবিজ্ঞানের কোন ধারণাটির অবতারণা করেছেন ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন। সমাজ ও সংস্কৃতি পাঠে ক্রিয়াবাদ একটি বিশেষ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি । কতকগুলো বস্তু যখন একে অপরের ক্রিয়া হিসেবে দেখানো হয়, তখন তাকে ক্রিয়াবাদ বলা হয়। ক্রিয়াবাদী তাত্ত্বিকবাদের মধ্যে উল্লেখযোগ্য তাত্ত্বিক হলেন ডুর্খেইম, ম্যালিনোস্কি, মার্টন প্রমুখ। ক্রিয়াবাদীদের মতে, সমাজের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সমাধানের জন্য মেধাবী লোকের প্রয়োজন। দীর্ঘদিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অধিষ্ঠিত হতে হয়। যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে না থাকে, তবে সমাজের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়ে সমাজ স্থবির হয়ে যেতে পারে। কিন্তু এই বিশেষ ক্ষমতা সমাজের সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। কারণ সমাজে প্রত্যেকের সমান সুযোগ-সুবিধা থাকে না । উদ্দীপকের বক্তা বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে দক্ষ ও মেধাবীদের পারিশ্রমিক ও মর্যাদা বেশি দিতে হয়। যা ক্রিয়াবাদী তত্ত্বের অনুরূপ। কারণ ক্রিয়াবাদীরা বলেন সমাজের বিভিন্ন প্রকার সম্পদের জন্য প্রতিষ্ঠিত মানুষ আগ্রহী । কিন্তু সমাজের সদস্য সংখ্যার চেয়ে সম্পদের পরিমাণ কম থাকায় এর সাথে পুরস্কার জড়িত। এ পুরস্কার যারা পাবে তা সমাজ নির্ধারণ করে দেয়। এ ব্যাপার সমাজের নিজস্ব পদ্ধতি যেমন— মেধা শিক্ষা বা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে প্রচুর সম্পদ ও পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে ওঠে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন ।

HSC Sociology 1st Paper Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা · সৃজনশীল

উদ্দীপকে বক্তা সমাজবিজ্ঞানের কোন ধারণাটির অবতারণা করেছেন ? ব্যাখ্যা…

উদ্দীপক

ড. মেহজাবিন এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে তাদের পারিশ্রমিক, ক্ষমতা ও মর্যাদা বেশি দিতে হয়। কারণ মেধাবী ও দক্ষ লোকেরা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি সম্মান, বেতন ও সুযোগ-সুবিধার দাবি রাখে। এটা অনেকটা বাজার ব্যবস্থার মতো ।

উত্তর

কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তখন কারাগারে প্রেরণ না করে চারিত্রিক সংশোধনের যে ব্যবস্থা নেওয়া হয় তাকে প্রবেশন বলে ।

উত্তর

সামাজিক অসমতা ও স্তরবিন্যাস পারস্পরিক সম্পর্কযুক্ত । মানবসমাজ সহজাতভাবে বিভিন্ন স্তরে বিভক্ত। এমন কোনো সমাজ নেই, যেখানে সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয় না। স্তরবিন্যাসের রূপ ও প্রকৃতি যুগে যুগে বদল হলেও সব সমাজেই সামাজিক । অসমতার অস্তিত্ব ছিল। সাধারণত অর্থ, ক্ষমতা, সম্পদ প্রভৃতির দিক থেকে সমাজের সদস্যদের মধ্যে যে বৈষম্য পরিলক্ষিত হয়, তাকেই সামাজিক অসমতা বলে। আর কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেটাই সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ উভয়ই পরস্পর সম্পর্কযুক্ত।

উত্তর

উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন। সমাজ ও সংস্কৃতি পাঠে ক্রিয়াবাদ একটি বিশেষ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি । কতকগুলো বস্তু যখন একে অপরের ক্রিয়া হিসেবে দেখানো হয়, তখন তাকে ক্রিয়াবাদ বলা হয়। ক্রিয়াবাদী তাত্ত্বিকবাদের মধ্যে উল্লেখযোগ্য তাত্ত্বিক হলেন ডুর্খেইম, ম্যালিনোস্কি, মার্টন প্রমুখ। ক্রিয়াবাদীদের মতে, সমাজের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সমাধানের জন্য মেধাবী লোকের প্রয়োজন। দীর্ঘদিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অধিষ্ঠিত হতে হয়। যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে না থাকে, তবে সমাজের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়ে সমাজ স্থবির হয়ে যেতে পারে। কিন্তু এই বিশেষ ক্ষমতা সমাজের সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। কারণ সমাজে প্রত্যেকের সমান সুযোগ-সুবিধা থাকে না । উদ্দীপকের বক্তা বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে দক্ষ ও মেধাবীদের পারিশ্রমিক ও মর্যাদা বেশি দিতে হয়। যা ক্রিয়াবাদী তত্ত্বের অনুরূপ। কারণ ক্রিয়াবাদীরা বলেন সমাজের বিভিন্ন প্রকার সম্পদের জন্য প্রতিষ্ঠিত মানুষ আগ্রহী । কিন্তু সমাজের সদস্য সংখ্যার চেয়ে সম্পদের পরিমাণ কম থাকায় এর সাথে পুরস্কার জড়িত। এ পুরস্কার যারা পাবে তা সমাজ নির্ধারণ করে দেয়। এ ব্যাপার সমাজের নিজস্ব পদ্ধতি যেমন— মেধা শিক্ষা বা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে প্রচুর সম্পদ ও পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে ওঠে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন ।

উত্তর

উক্ত ধারণা অর্থাৎ ক্রিয়াবাদী তত্ত্ব এবং দ্বন্দ্বমূলক তত্ত্ব মূলত সামাজিক স্তরবিন্যাসের আওতাভুক্ত । ক্রিয়াবাদী তাত্ত্বিকদের মতে, সমাজের প্রত্যেক মানুষ সমান মর্যাদার অধিকারী নয় এবং সবাই সম্পদের সুষম বণ্টনের অংশীদার হতে পারে না। ফলে সমাজে মানুষে মানুষে ভেদাভেদ দেখা দেয় এবং স্তরবিন্যাসের সৃষ্টি হয় । সামাজিক স্তরবিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বের উদ্ভব হয়েছে মূলত মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ হতে । মার্কস মানবসমাজের ইতিহাসকে দেখেছেন শাসক ও শাসিতের দ্বন্দ্বের ইতিহাসরূপে। যার শেষ পরিণতি শ্রেণিহীন সমাজব্যবস্থার সৃষ্টি। কার্ল মার্কস অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে এ পর্যন্ত যতগুলো সমাজব্যবস্থার উদ্ভব হয়েছে সেগুলো আলোচনার ক্ষেত্রে শ্রেণিসম্পর্ককে প্রাধান্য দিয়েছেন। আদিম সাম্যবাদী সমাজ, প্রাচীন সমাজ, সামন্তবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ ও সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন শ্রেণির অস্তিত্ব ছিল, যা সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছে। উৎপাদনের হাতিয়ার বলতে মার্কস শ্রম, ভূমি, পুঁজি –এ তিনটি জিনিসকে বুঝিয়েছেন। এ উপকরণগুলোর ওপর ভিত্তি করে সমাজে শ্রেণি ও স্তরবিন্যাস সৃষ্টি হয়। মার্কস বলেন, সমাজ দুইটি বিপরীত শ্রেণিতে বিভক্ত। একটি শ্রেণি গঠিত হয় তাদের দ্বারা, যারা উৎপাদনের সাথে জড়িত নয় অর্থাৎ শোষক শ্রেণি। আবার অপরটি হলো উৎপাদন সম্পর্কের সাথে জড়িত। অর্থাৎ শোষিত শ্রেণি। এ সমাজের মূলকথা হলো অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্র করে সমাজে শ্রেণির সৃষ্টি হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, ক্রিয়াবাদী তত্ত্ব এবং দ্বন্দ্বমূলক তত্ত্ব উভয়ই সামাজিক স্তরবিন্যাসের আওতাভুক্ত এবং উভয়ই সামাজিক শ্রেণি সম্পর্কে আলোকপাত করে ।
HSCSociology 1st PaperChapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

Caste কী?
সামাজিক পরিবর্তনে 'তথ্য প্রযুক্তির প্রভাব' কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক কোন প্রত্যয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
“উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না।” তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সামাজিক পরিবর্তনে 'তথ্য প্রযুক্তির প্রভাব' কীরূপ? ব্যাখ্যা কর।

সামাজিক পরিবর্তনে 'তথ্য প্রযুক্তির প্রভাব' কীরূপ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Caste কী?

Caste কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

"উঁচু-নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস"- উক্তিটি কার?
দাসপ্রথা বলতে কী বোঝ?
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের ইঙ্গিত পাওয়া যায় তার বৈশিষ্ট্য আলোচনা কর।
আধুনিক সমাজে ভিন্ন ধরনের সামাজিক স্তরবিন্যাস লক্ষণীয়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দাসপ্রথা বলতে কী বোঝ?

দাসপ্রথা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."উঁচু-নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস"- উক্তিটি কার?

"উঁচু-নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস"- উক্তিটি কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: চাকরি থেকে অবসর নেওয়ার পর কিবরিয়া সাহেব তাঁর স্ত্রীসহ ছেলেদের সংসারে অনেকটা অবহেলার পাত্র হিসেবেই বসবাস করছেন। ঘটনা-২: মবিন সাহেবের এক ছেলে ও এক মেয়ে। ছেলের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করলেও মেয়ের জন্য করেননি। মেধাবী হওয়া সত্ত্বেও এইচ.এস.সি. পাশের পর মেয়েটির পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়ে দেন।

Rajshahi · 2018

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।
'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।
ঘটনা-১-এ কোন বিষয়টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
"ঘটনা-২-এর ঘটনা সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে"- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।

'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না।” তুমি উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক কোন প্রত্যয়টি নির্দেশিত হয়েছে? ব্সামাজিক পরিবর্তনে 'তথ্য প্রযুক্তির প্রভাব' কীরূপ? ব্যাখ্যা কর।Caste কী?আধুনিক সমাজে ভিন্ন ধরনের সামাজিক স্তরবিন্যাস লক্ষণীয়- ব্যাখ্যা কর।উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের ইঙ্গিত পাওয়া যায় তার দাসপ্রথা বলতে কী বোঝ?"উঁচু-নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজি"ঘটনা-২-এর ঘটনা সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে"- তোমার মতামত দাও।ঘটনা-১-এ কোন বিষয়টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।