'উদ্দীপকের পরিস্থিতি উন্নয়নের প্রতিবন্ধক'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিস্থিতি তথা জেন্ডার বৈষম্য উন্নয়নের প্রতিবন্ধক-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফলে সমাজের সবক্ষেত্রে নারীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশ আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দায়ী। উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই তারা নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক। এতে তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও পুরুষ একটি সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না। তাই সামাজিক প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের নির্মিত অংশগ্রহণ প্রয়োজন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায, জেন্ডারের ভিত্তিতে সামাজিকভাবে নারী-পুরুষের পরিচয় নির্ধারিত হওয়ায় নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। যা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
HSC Sociology 1st Paper Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 8 : সামাজিক স্তরবিন্যাস ও অসমতা · সৃজনশীল
'উদ্দীপকের পরিস্থিতি উন্নয়নের প্রতিবন্ধক'- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

