উদ্দীপকে খান সাহেব আরমান গাজী খালাতো ভাই সারাফাতকে কোন ধরনের বিজ্ঞানের বিষয়বস্তু শিক্ষা দিয়েছেন? বাংলাদেশে এ বিজ্ঞানচর্চার পটভূমি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের খান সাহেব আরমান গাজী তাঁর খালাতো ভাই সারাফাতকে 'সমাজবিজ্ঞান' বিষয়ের বিষয়বস্তু শিক্ষা দিয়েছেন। সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ, যা সমাজকাঠামো, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান এবং এদের বিবর্তন নিয়ে আলোচনা করে। উদ্দীপকে দেখা যায়, আরমান গাজী সারাফাতকে সমাজকাঠামো, সামাজিক সম্পর্ক ও প্রতিষ্ঠানের বিবর্তন সম্পর্কে ধারণা দিচ্ছেন। বিশেষ করে তিনি ভারতবর্ষে মুঘল, পাঠান, লোদী ও খলজি বংশের শাসনামলের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেছেন, যা মূলত সমাজবিজ্ঞানেরই আলোচ্য বিষয়। ভারতীয় উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস প্রায় দু'হাজার বছরের পুরোনো। কৌটিল্যের 'অর্থশাস্ত্র', বাৎসায়নের 'কামসূত্র', আল-বেরুনির 'ভারততত্ত্ব', আবুল ফজলের 'আইন-ই-আকবরি', 'আকবরনামা' ইত্যাদি গ্রন্থে উপমহাদেশের সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে ১৭৮৪ খ্রিষ্টাব্দে 'রয়েল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল' প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজ চর্চার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সূচনা হয়। উনিশ শতকের শেষের দিকে স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় সামাজিক স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় সামাজিক তথ্যের আকর গ্রন্থ 'The Imperial Gazetteer [গণিত] প্রকাশিত হলে উপমহাদেশের সমাজ সম্পর্কিত চিন্তাধারা নতুন গতি লাভ করে। এছাড়া হেনরি মেইন, হলিংবেরি, ও'মেলি প্রমুখ ইংরেজ লেখকের রচনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও প্রথা-পদ্ধতির সম্যক পরিচয় পাওয়া যায়। ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও তাদের নানা রচনায় সমকালীন সমাজচিত্রের ছবি ফুটিয়ে তুলেছিলেন। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়। বিশের দশকে প্রতিষ্ঠিত শিখা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনাও বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSC Sociology 2nd Paper Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে খান সাহেব আরমান গাজী খালাতো ভাই সারাফাতকে কোন ধরনের বিজ্ঞা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর