রূপকল্প-১ এ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রূপকল্প-১ সমাজবিজ্ঞানের সামাজিক পরিবর্তন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সামাজিক পরিবর্তন বলতে সমাজের রদবদল ঘটা বা সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের কাঠামোগত পরিবর্তন। এ পরিবর্তন প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয় বরং সমাজের কাঠমো, প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তি ও সংস্কৃতির পরিবর্তনের ফলে ঘটে। উদাহরণস্বরূপ, শিল্পায়ন বা নগরায়ণের ফলে গ্রামীণ জীবনযাত্রা থেকে নগরজীবনে রূপান্তর একটি কাঠামোগত পরিবর্তন, যা ব্যক্তির ইচ্ছার বাইরে ঘটে। উদ্দীপকের রূপকল্প-১-এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো-সমাজের রূপান্তর অবস্থা, ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয়, সমাজ কাঠামোর সাথে সম্পর্কিত। এ বিষয়সমূহ পর্যালোচনা করে বলা যায়, এটি সামাজিক পরিবর্তন প্রক্রিয়াকে নির্দেশ করে, যা উপরের আলোচনায় বর্ণনা করা হয়েছে। সুতরাং বলা যায়, রূপকল্প-১ এ উল্লিখিত বিষয়সমূহ সামাজিক পরিবর্তন প্রত্যয়কেই ইঙ্গিত করেছে।
HSC Sociology 1st Paper Chapter 11 : সামাজিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 11 : সামাজিক পরিবর্তন · সৃজনশীল
রূপকল্প-১ এ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর