HSCSociology 1st Paperসৃজনশীল
উদ্দীপক
মি. ' হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পূর্বেই চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর সার্জারি করার সময়ও তিনি বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।
Rajshahi · 2017
ক
'Social এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর
Social Deviance- এর বাংলা প্রতিশব্দ হলো সামাজিক বিচ্যুতি।
খ
অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা কী? বর্ণনা করো।
উত্তর
অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।
গণমাধ্যমের দ্বারা অপরাধের ক্ষতিকর দিকগুলো প্রচার করে গণসচেতনতা সৃষ্টি করা যায়। গণমাধ্যমের প্রচারণার ফলে অপরাধ ও অপরাধীর প্রতি জনগণের ঘৃণার সৃষ্টি হয় এবং দক্ষতা, সততা, সুবিচার ও আইনের প্রতি জনগণকে শ্রদ্ধাশীল করে তোলে। রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা, সিনেমা ও নাটক ইত্যাদিতে অপরাধ প্রতিরোধমূলক ছবি বা ডকুমেন্টারি প্রচারের মাধ্যমে অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।
গ
উদ্দীপকের 'মি. এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকের 'মি. এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে।
আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তিগত বিকাশ ও উন্নত জীবনযাপন প্রক্রিয়া, ঐতিহ্য, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, পরিবার ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করে। আধুনিক সভ্য সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আহার বিহার, আমোদ-প্রমোদ, পোশাক-পরিচ্ছেদ, শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রভাব লক্ষ করা যায়। প্রযুক্তির কল্যাণে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি আধুনিক ও সহজতর হয়েছে। রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতিম সার্জারি প্রভৃতি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
উদ্দীপকে দেখা যায়, মি. X এর অপারেশন করার পূর্বে চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া সার্জারির সময় চিকিৎসক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে তার অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। যা পাঠ্যবইয়ে উল্লিখিত সামাজিক পরিবর্তনের যন্ত্রিককীরণের প্রভাবকে নির্দেশ করে। পরিশেষে বলা যায় যে, মি. X এর চিকিৎসায় সামাজিক পরিবর্তনের যান্ত্রিক কারণ পরিলক্ষিত হয়েছে।
ঘ
"উদ্দীপকের কারণটিই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়"- এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর
"উদ্দীপকের কারণটিই তথা যান্ত্রিক কারণই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়"- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি।
উদ্দীপকে মি. X-এর অপারেশনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে। আর চিকিৎসা ব্যবস্থার এ যান্ত্রিকতার ব্যবহার সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ। এটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ রয়েছে। যথা: সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে জৈব উপাদানের গুরুত্ব অনস্বীকার্য। সামাজিক পরিবর্তনের গতি-প্রকৃতি, জনসংখ্যার আয়তন, গঠন, বিন্যাস ও প্রকৃতির দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, গঠন কাঠামো প্রভৃতির পরিবর্তন সমাজের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন এনে দেয়।
প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে পরিবর্তন ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতাশক্তি প্রভৃতির প্রভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থনৈতিক কারণ ও ধর্মীয় প্রভাবে সমাজে পরিবর্তন সাধিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনের আরো কতিপয় কারণ হলো মনস্তাত্ত্বিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক কারণ বিদেশিদের প্রভাব প্রভৃতি।
উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রযুক্তিগত পরিবর্তনই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় বরং এর পেছনে আরো আরো অনেক কারণ বিদ্যমান।
সম্পূর্ণ প্রশ্ন দেখো