বিবর্তন কী? বুঝিয়ে বল।
উত্তর: বিবর্তন বলতে ধীর গতিতে ক্রমপরিবর্তনকে বোঝায়। বিবর্তন শব্দটির ইংরেজি হচ্ছে Evolution. এটি ল্যাটিন শব্দ Evolvere থেকে এসেছে। যার অর্থ হচ্ছে বিকাশ সাধন বা উন্মোচন। বিবর্তন সম্পর্কে মরিস জিন্সবার্গ বলেন, "আমরা যদি বিবর্তনমূলক পরিবর্তনের কথা বলি তবে বলতে হয়, বিবর্তন হলো একটি ধারায় বিভিন্ন শাখায় বিস্তৃত হওয়া যে শাখাগুলো আবার অনির্দিষ্টভাবে বিভিন্ন প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে।" বিবর্তন হচ্ছে বিভিন্ন বিষয়ের ধারাবাহিক পরিবর্তন, যা সরল থেকে জটিল, সমসাত্ত্বিক থেকে বিষমসাত্ত্বিক অবস্থায় উপনীত হয়।
HSC Sociology 1st Paper Chapter 11 : সামাজিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 11 : সামাজিক পরিবর্তন · সৃজনশীল
বিবর্তন কী? বুঝিয়ে বল।
উত্তর