উদ্দীপকের উন্নয়ন ও বিবর্তনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উন্নয়ন ও বিবর্তনের মধ্যে বিদ্যমান পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- সামাজিক উন্নয়ন বলতে কোনো সমাজের অপেক্ষাকৃত উন্নতর অবস্থাকে বোঝায়। অন্যদিকে, সামাজিক বিবর্তন বলতে কোনো সমাজ বা বস্তুর ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। বিবর্তন ব্যক্তি বা দল বা সমাজের ইচ্ছার ওপর নির্ভর করে না। কিন্তু উন্নয়ন অনেকাংশেই ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছার ওপর নির্ভর করে। সামাজিক উন্নয়ন সমাজের উন্নয়নমূলক বা সমাজকল্যাণমূলক ভিত্তি দান করে। এটি কখনো দীর্ঘমেয়াদি আবার কখনো স্বল্পমেয়াদি হয়ে থাকে। অন্যদিকে, বিবর্তন সমাজকাঠামোগত একটি জটিল রূপদান করে এবং বিবর্তন সবসময় দীর্ঘমেয়াদি হয়। এছাড়া বিবর্তন সাধারণত বাণিজ্যিক হয়ে তাকে। অন্যদিকে, সামাজিক উন্নয়ন আশানুরূপ নাও হতে পারে। বিবর্তন খুব ধীরগতিসম্পন্ন বলে সহজে মানুষের দৃষ্টিগোচর হয় না। কিন্তু যেকোনো ধরনের উন্নয়ন মানুষের দৃষ্টিগোচর হয়। সুতরাং বলা যায়, উন্নয়ন এবং বিবর্তনের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper Chapter 11 : সামাজিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 11 : সামাজিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের উন্নয়ন ও বিবর্তনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর