মারিয়ার অনুসৃত পদ্ধতির সীমাবদ্ধতা হলো 'তথ্যের অপর্যাপ্ততা- বিশ্লেষণ কর।
উত্তর: মারিয়ার অনুসৃত পদ্ধতি অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতির সীমাবদ্ধতা হলো তথ্যে অপর্যাপ্ততা প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে ঐতিহাসিক পদ্ধতি বলে। ঐতিহাসিক পদ্ধতির অন্যতম উৎস হলো- জীবনীগ্রন্থ, ঐতিহাসিক চিত্র, সরকারি নথি, দলিল দস্তাবেজ, পত্রিকা, শিলালিপি ইত্যাদি। উদ্দীপকের মারিয়া মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা সম্পর্কে গবেষণার জন্য বিভিন্ন পত্রিকা ও দলিল দস্তাবেজ থেকে তথ্য সংগ্রহ করে, যা ঐতিহাসিক পদ্ধতিকে নির্দেশ করে। ঐতিহাসিক পদ্ধতির উৎস প্রধানত লিখিত গ্রন্থ, প্রকাশনী, স্মৃতি, স্থাপত্যসহ পুরানো ঐতিহাসিক ঘটনা বা বিষয়ের সাথে সম্পর্কিত হওয়ায় গবেষণার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। কারণ ইতিহাসে সকল বিষয় উঠে আসে না। তাই অতীত সমাজের সকল তথ্য এ পদ্ধতিতে জানা সম্ভব হয় না। ফলে এটি অসম্পূর্ণ বা অসমাপ্ত গবেষণার ফল বলে বিবেচনা করা হয়। এছাড়া সমাজের ক্ষুদ্র কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। ইতিহাসের দ্বারস্থ হলে গবেষণার প্রকৃত চিত্র উঠে আসে না বলে এটি অসম্পূর্ণ বলে গণ্য হয়। সুতরাং একথা সুস্পষ্ট যে, ঐতিহাসিক পদ্ধতির অন্যতম সীমাবদ্ধতা হলো তথ্যের অপর্যাপ্ততা।
HSC Sociology 1st Paper Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মারিয়ার অনুসৃত পদ্ধতির সীমাবদ্ধতা হলো 'তথ্যের অপর্যাপ্ততা- বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর