উদ্দীপকের গবেষণা পদ্ধতিগুলো ব্যবহারের জন্য বৈজ্ঞানিক স্তরসমূহ মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের গবেষণা পদ্ধতিগুলো ব্যবহারের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। বৈজ্ঞানিক পদ্ধতি হলো কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এর প্রধান ধাপগুলো হলো- সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস, অনুসিদ্ধান্ত প্রণয়ন, যথার্থতা যাচাই এবং সাধারণীকরণ। সমাজ গবেষণার প্রতিটি পদ্ধতিতেই এই ধাপগুলো যৌক্তিক ভিত্তি হিসেবে কাজ করে। উদ্দীপকের ঘটনা-১-এর ঐতিহাসিক পদ্ধতিতে গবেষককে প্রথমে সমস্যা নির্বাচন করে প্রাসঙ্গিক ঐতিহাসিক তথ্য (দলিল, পত্রিকা) সংগ্রহ করতে। হয়। এরপর সংগৃহীত তথ্যের সত্যতা যাচাই করে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌছাতে হয়। একইভাবে ঘটনা-২-এর ঘটনা অধ্যয়ন পদ্ধতিতে সোনালীর বিষণ্ণতার কারণ অনুসন্ধানে তার পারিবারিক ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হয়। উভয় ক্ষেত্রেই বৈজ্ঞানিক ধাপগুলো অনুসরণ না করলে গবেষণার ফলাফল নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত হবে না। পরিশেষে বলা যায়, সমাজ গবেষণায় ঐতিহাসিক বা ব্যক্তি পাঠ যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, বৈজ্ঞানিক স্তরের সঠিক প্রয়োগই গবেষণাকে বস্তুনিষ্ঠ করে তোলে। তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখা, পক্ষপাতহীন বিশ্লেষণ এবং সংগৃহীত উপাত্তের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বৈজ্ঞানিক ধাপগুলো অপরিহার্য। তাই উদ্দীপকের পদ্ধতিগুলোর সফল প্রয়োগের জন্য বৈজ্ঞানিক স্তরসমূহ যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।
HSC Sociology 1st Paper Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের গবেষণা পদ্ধতিগুলো ব্যবহারের জন্য বৈজ্ঞানিক স্তরসমূহ মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর