ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর: সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে। এ পদ্ধতির মাধ্যমে মানবসমাজের উৎপত্তি, প্রকৃতি ও কার্যধারা সম্বন্দ্বে জ্ঞানলাভের জন্য অতীত সভ্যতা ও সামাজিক আচার-আচরণ প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়।
HSC Sociology 1st Paper Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 2 : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর