মার্কসবাদ বলতে কী বোঝায়?
উত্তর: কার্ল মার্কসের নামানুসারে মার্কসবাদ নামকরণ করা হয়। 'মার্কসবাদ' শব্দটি প্রথম ব্যবহার করেন এঙ্গেলস। মূলত একটি সামগ্রিক চিন্তাধারা ও সঠিক সমাজ দর্শনই হলো মার্কসবাদ। মার্কসবাদ হলো দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ। এটি একটি সামগ্রিক তত্ত্বচিন্তা। যেকোনো জ্ঞান শৃঙ্খলাতেই এর প্রয়োগ সম্ভব। লেলিনের মতে, মার্কসবাদ হলো মহাশক্তিমান। এটি একটি বিশ্বাসযোগ্য মতবাদ। জগৎকে ব্যাখ্যা করা নয়, বরং তাকে বদলে দেওয়াটাই আসল কথা- মার্কসবাদী চিন্তার এটাই সারকথা।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মার্কসবাদ বলতে কী বোঝায়?
উত্তর
