উক্ত সমাজবিজ্ঞানীর, সমাজচিন্তার ভাবনাকে কোন সমাজবিজ্ঞানী আরও সুস্পষ্ট ও প্রশস্ত করেছেন? বিশ্লেষণ কর।
উত্তর: অগাস্ট কোঁৎকে সমাজবিজ্ঞানের জনক বলা হলেও তিনি সমাজবিজ্ঞানকে সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ করে এর পূর্ণতা দিতে পারেননি। তার এ অপূর্ণ কাজটি সম্পন্ন করেন ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেনসার। অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানের নামকরণ করে এর রূপরেখা প্রদান করলেও স্পেনসার কোঁতের চিন্তাধারার ওপর ভিত্তি করে বস্তুনিষ্ঠ সমাজচিন্তার মাধ্যমে সমাজবিজ্ঞানের বিকাশ পথকে আরও সুস্পষ্ট ও প্রশস্ত করেন। কোঁতের ন্যায় তিনিও বিবর্তনবাদী চিন্তাধারা থেকে সমাজকে ব্যাখ্যা করেছেন। এছাড়াও তিনি সমাজ ব্যাখ্যায় জীববিজ্ঞান, দর্শন ও ডারউইনের বিবর্তনবাদকে প্রাধান্য দেন। 'Survival for the fittest [গণিত] বিবর্তনবাদের প্রথম এ সূত্রকে ভিত্তি করে তিনি তার সূত্র প্রদান করেন। পরবর্তীকালে তিনি পদার্থ ও জীববিজ্ঞানের কিছু সূত্রকে সমাজ অধ্যয়নের ক্ষেত্রে কাজে লাগান। এর মাধ্যমে সমাজ যে একটি ক্রমবিকাশমান সত্তা, তা প্রমাণ করতে সক্ষম হন। হার্বার্ট স্পেন্সার যেসব তত্ত্বের বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করেন। তার মধ্যে প্রধান হলো- বিবর্তনবাদের সাধারণ তত্ত্ব, সামাজিক বিবর্তন তত্ত্ব, জৈবিক সাদৃশ্য তত্ত্ব, ধর্ম সম্পর্কিত মতবাদ, জনসংখ্যা সম্পর্কিত মতবাদ ইত্যাদি।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত সমাজবিজ্ঞানীর, সমাজচিন্তার ভাবনাকে কোন সমাজবিজ্ঞানী আরও সুস্পষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
