শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রত্যয়টি উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ ৰূপ গ্রহণ করতে পারেনি'- তুমি কি একমত? যুক্তি দিয়ে বোঝাও।

উত্তর: উক্ত প্রত্যয়টি বা আমলাতন্ত্র উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি- প্রশ্নের এ বক্তব্যের সাথে আমি একমত। আমলাতন্ত্র হলো একটি প্রশাসনিক ব্যবস্থা। এর বৈশিষ্ট্যাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো- দক্ষতা, নিরপেক্ষতা, উচ্চক্রম বিন্যাস ও পদোন্নতি। আমলাতন্ত্রের এ বৈশিষ্ট্যই বলে দেয় আমলাতন্ত্রকে কতা স্বচ্ছ হওয়া প্রয়োজন। আমলারা রাষ্ট্রের প্রশাসনিক কার্য সম্পাদন করেন। তাই তাদেরকে অবশ্যই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত হতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, উন্নয়নশীল দেশগুলোতে আমলারা এখনও স্বজনপ্রীতি ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমলাদের দুর্বলতার কারণে রাজনীতিবিদরা আজ ফাঁক-ফোকর দিয়ে অবৈধ কাজ করিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ঘুষের বিনিময়ে বড় বড় অপরাধের শাস্তি থেকেও মুক্তি পাচ্ছেন অপরাধীরা। শুধু তাই নয়, তৃতীয় বিশ্বের আমলারা অর্থের লোভে ইচ্ছা করেই প্রশাসনিক কাজে বিলম্ব করছেন এবং ফাইলে সইয়ের বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। তৃতীয় বিশ্বে আমলাতন্ত্রের আরেকটি বিষয় লক্ষ করা যায়। তা হলো স্বজনপ্রীতি। এ স্বজনপ্রীতির কারণে অনেক আমলাই নিজের অযোগ্য আত্মীয়স্বজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসান। ফলে অযোগ্য ব্যক্তির কারণে রাষ্ট্রের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। পরিশেষে তাই আমি প্রশ্নের বক্তব্যের সাথে একমত পোষণ করছি যে, তৃতীয় বিশ্বে আমলাতন্ত্র এখনও আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি।

HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উক্ত প্রত্যয়টি উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ ৰূপ গ্রহণ করতে পারেনি…

উদ্দীপক

শিহার একটি তুমুল প্রতিযোগিতাপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ প্রথম শ্রেণির একজন সরকারি কর্মকর্তা। চাকরিতে। যোগ দেবার পর শিহাব দেখল তার অফিসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রতিটি পদের ক্ষমতা ও দায়িত্ব স্তরে স্তরে সজ্জিত। প্রতিটি কর্মকর্তা লিখিত বিধিবিধান অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। এভাবে সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। কিন্তু মাঝে মধ্যে রাজনৈতিক ক্ষমতার প্রভাব এবং কতিপয় কর্মকর্তার দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে তাদের জন্য নির্ধারিত দায়িত্ব পালন কঠিন হয়ে যায়।

উত্তর

The Division of Labour in Society′Society^{\prime} গ্রন্থটি ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের লেখা।

উত্তর

যে কর্তৃত্বে সামাজিক ঐতিহ্য কাজ করে না বরং বিশাল ব্যক্তিত্বের গুণাবলীর কারণে তার নেতৃত্ব বা আধিপত্য মেনে নেওয়া হয় তাকে অতিমানবীয় কৃর্তত্ব বা সম্মোহনী কর্তৃত্ব বলে। অতিমানবিক কর্তৃত্বে বিশাল ব্যক্তিত্ব তার অতিমানবীয় গুণাবলীর দ্বারা মানুষের উপর প্রভাব বিস্তার এবং ঘটনাবলীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ইতিহাসের মহান মানুষগুলো এই কর্তৃত্বের অধিকারী ছিলেন।

উত্তর

উদ্দীপকে শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্র প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের মতো একটি ঐতিহাসিক প্রপঞ্চের আদর্শ নমুনা তৈরি করেছিলেন। তিনি এ প্রপঞ্চকে সকলের কাছে অত্যন্ত স্পষ্ট ও বোধগম্য করে তোলেন। তিনি আমলাতন্ত্র বলতে বুঝিয়েছেন যে উপায়ে বা কৌশলে রাষ্ট্র পরিচালিত হয় কিংবা এর কার্যক্রম সম্পাদন করা হয়। উদ্দীপকে দেখা যায়, শিহাব একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি লাভ করে। তার অফিসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রতিটি পদের ক্ষমতা ও দায়িত্ব স্তরে স্তরে সাজানো। শিহাবের অফিসের এ ধরনের কর্মকান্ড আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আমলাতন্ত্রের স্বীকৃতি বা প্রতিষ্ঠা যেমন ছিল আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ, তেমনি আমলাতন্ত্রের দায়িত্ববোধের নৈতিকতার মাধ্যমেই আধুনিক সমাজব্যবস্থা কার্যকর থাকে। তিনি আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এটি কর্মের যৌক্তিক সংগঠন, এর কার্যক্রম লিখিতভাবে সম্পাদিত হয়, নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হয় ইত্যাদি। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্রের প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়।

উত্তর

উক্ত প্রত্যয়টি বা আমলাতন্ত্র উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি- প্রশ্নের এ বক্তব্যের সাথে আমি একমত। আমলাতন্ত্র হলো একটি প্রশাসনিক ব্যবস্থা। এর বৈশিষ্ট্যাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো- দক্ষতা, নিরপেক্ষতা, উচ্চক্রম বিন্যাস ও পদোন্নতি। আমলাতন্ত্রের এ বৈশিষ্ট্যই বলে দেয় আমলাতন্ত্রকে কতা স্বচ্ছ হওয়া প্রয়োজন। আমলারা রাষ্ট্রের প্রশাসনিক কার্য সম্পাদন করেন। তাই তাদেরকে অবশ্যই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত হতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, উন্নয়নশীল দেশগুলোতে আমলারা এখনও স্বজনপ্রীতি ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমলাদের দুর্বলতার কারণে রাজনীতিবিদরা আজ ফাঁক-ফোকর দিয়ে অবৈধ কাজ করিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ঘুষের বিনিময়ে বড় বড় অপরাধের শাস্তি থেকেও মুক্তি পাচ্ছেন অপরাধীরা। শুধু তাই নয়, তৃতীয় বিশ্বের আমলারা অর্থের লোভে ইচ্ছা করেই প্রশাসনিক কাজে বিলম্ব করছেন এবং ফাইলে সইয়ের বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। তৃতীয় বিশ্বে আমলাতন্ত্রের আরেকটি বিষয় লক্ষ করা যায়। তা হলো স্বজনপ্রীতি। এ স্বজনপ্রীতির কারণে অনেক আমলাই নিজের অযোগ্য আত্মীয়স্বজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসান। ফলে অযোগ্য ব্যক্তির কারণে রাষ্ট্রের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। পরিশেষে তাই আমি প্রশ্নের বক্তব্যের সাথে একমত পোষণ করছি যে, তৃতীয় বিশ্বে আমলাতন্ত্র এখনও আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি।
HSCSociology 1st PaperChapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image
ক
ম্যাক্স ওয়েবার কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
খ
ডারউইন জীবজগতের বিবর্তনের ধারা কীভাবে ব্যাখ্যা করেছেন?
গ
ছকে 'A′A^{\prime} চিহ্নিত স্থানে কোন দার্শনিকের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
D′D^{\prime} চিহ্নিত স্থানে উদ্দীপকে ইঙ্গিতকৃত দার্শনিকের চিন্তাভাবনার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ডারউইন জীবজগতের বিবর্তনের ধারা কীভাবে ব্যাখ্যা করেছেন?

ডারউইন জীবজগতের বিবর্তনের ধারা কীভাবে ব্যাখ্যা করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ম্যাক্স ওয়েবার কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন?

ম্যাক্স ওয়েবার কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সমাজবিজ্ঞান ক্লাসে পড়ানোর সময় ফারুক স্যার বললেন, তোমাদের পাঠ্যপুস্তকে উল্লিখিত পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের চিন্তাভাবনার মধ্যে মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিলও পরিলক্ষিত হয়। তিনি একজন সমাজবিজ্ঞানীর মতবাদের নিম্নবর্ণিত বৈশিষ্ট্যের অংশবিশেষ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করলেন- সমাজের স্থিতিশীলতা নিশ্চিতকরণ বিজ্ঞানের উর্ধ্বে সমাজবিজ্ঞানের স্থান ঐতিহাসিক বিবর্তন সমাজ পরিবর্তনের ধারক ও বাহক।
ক
ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
খ
স্পেনসারের পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখ।
গ
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য কোন সমাজবিজ্ঞানীর মতবাদের পরিধিভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত সমাজবিজ্ঞানীর, সমাজচিন্তার ভাবনাকে কোন সমাজবিজ্ঞানী আরও সুস্পষ্ট ও প্রশস্ত করেছেন? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.স্পেনসারের পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখ।

স্পেনসারের পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পূর্বে সম্ভব হয়নি, যদিও সমাজ সম্পর্কিত চিন্তার ইতিহাস সমাজের মতোই অতি প্রাচীন এবং দীর্ঘদিনের। সমাজবিজ্ঞান একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে ওঠার পেছনে যে সমস্ত চিন্তাবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে তাদের মধ্যে তিনি নিঃসন্দেহে অন্যতম, যিনি ১৭৯৮ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
ক
কোন শব্দ থেকে 'Sociology′Sociology^{\prime} শব্দটির উৎপত্তি হয়েছে?
খ
দৃষ্টবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে, তার পরিচয় দাও।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর 'ত্রয়স্তর সূত্র' তার দর্শনের মূলভিত্তি- বিশ্লেষণ কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দৃষ্টবাদ কী? ব্যাখ্যা কর।

দৃষ্টবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন শব্দ থেকে 'Sociology′Sociology^{\prime} শব্দটির উৎপত্তি হয়েছে?

কোন শব্দ থেকে 'Sociology′Sociology^{\prime} শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

D [গণিত] চিহ্নিত স্থানে উদ্দীপকে ইঙ্গিতকৃত দার্শনিকের চিন্তাভাবনার যে বহিঃপ্রকাশছকে 'A [গণিত] চিহ্নিত স্থানে কোন দার্শনিকের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।ডারউইন জীবজগতের বিবর্তনের ধারা কীভাবে ব্যাখ্যা করেছেন?ম্যাক্স ওয়েবার কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন?উক্ত সমাজবিজ্ঞানীর, সমাজচিন্তার ভাবনাকে কোন সমাজবিজ্ঞানী আরও সুস্পষ্ট ও প্রশস্ত উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য কোন সমাজবিজ্ঞানীর মতবাদের পরিধিভুক্ত? ব্যাখ্যা কর।স্পেনসারের পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখ।ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর 'ত্রয়স্তর সূত্র' তার দর্শনের মূলভিত্তি- বিশ্লেষণ কউদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে, তার পরিচয় দাও।দৃষ্টবাদ কী? ব্যাখ্যা কর।কোন শব্দ থেকে 'Sociology [গণিত] শব্দটির উৎপত্তি হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।