ছেলের সাথে বাবার সম্পর্ক কোন ধরনের জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে? বুঝিয়ে লেখ।
উত্তর: ছেলের সাথে বাবার সম্পর্ক জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে। জৈবিক বা রক্তের সম্পর্ক যাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যকার সম্পর্ককে জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ক বলা হয়। এ সম্পর্ক জন্মগতভাবে হয়ে থাকে। যেমন: বাবা-মা, ভাই-বোন, চাচা-মামা, খালা- ফুফু প্রমুখ ব্যক্তি সবাই জৈবিক বা রক্তসম্পর্কিত বন্ধনে আবদ্ধ। জৈবিক বা রক্তসম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক আবার দুই ধরনের, যেমন- রৈখিক জ্ঞাতি সম্পর্ক (Linear Kinship) বলতে একই রেখাসূত্রে বাধা সম্পর্ককে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, দাদা-বাবা-ছেলে। অন্যদিকে, পার্শ্বিক জ্ঞাতি সম্পর্ক (Lateral Kinship) বলতে একজন যোগসূত্রকারী জ্ঞাতির মাধ্যমে স্থাপিত সম্পর্ককে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, 'ক' ব্যক্তি তার দাদার ভাইয়ের সাথে যুক্ত তার দাদার মাধ্যমে।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছেলের সাথে বাবার সম্পর্ক কোন ধরনের জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে? বুঝিয়ে লেখ।
উত্তর
