উদ্দীপকের শিহাব সুমন যে সমাজবিজ্ঞানীর সূত্রের কথা প্রকাশ করেছেন তার পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকের শিহাব সুমনের কার্যাবলি পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে, তিনি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁতের সূত্রের কথা প্রকাশ করেছেন। তিনি মানব মনের উন্নতি ও ক্রমবিকাশের কথা ব্যক্ত করেছেন। এক্ষেত্রে তিনি ত্রয়ন্তরের সূত্র বা মানব প্রকৃতির সূত্রের কথা উপস্থাপন করেছেন। আমরা যদি সমাজবিজ্ঞান ইতিহাসের দিকে লক্ষ করি তাহলে দেখতে পাব যে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ তার এ এয়ন্তরের সূত্রের কথা বলেছেন। অগাস্ট কোঁৎ ১৭৯৮ সালের জানুয়ারি মাসে ফ্রান্সের মন্টিপেলিয়ারে জন্মগ্রহণ করেন। তিনি সমাজবিজ্ঞানের অন্যতম দিকপাল সেন্ট সাইমনের নিকট ৬ বছর দর্শন শিক্ষালাভ করেন। তিনি সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানকে একটি নতুন মর্যাদাদান করে গেছেন। সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে তিনি তার মূল্যবান চিন্তা, দর্শন ও যুক্তি দিয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। এ কারণে তাকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের শিহাব সুমন যে সমাজবিজ্ঞানীর সূত্রের কথা প্রকাশ করেছেন তার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
