উদ্দীপকে চট্টগ্রামের কোন সমস্যার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ সমস্যার ইঙ্গিত করা হয়েছে। প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট যেকোনো স্বাভাবিক বা অস্বাভাবিক ঘটনা, যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ ও আর্থসামাজিক অবস্থার ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব বা বিপর্যয় ফেলে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কিছু করার থাকে না। বরং প্রকৃতির বৈরি আচরণের ফলেই প্রাকৃতিক দুর্যোগ ঘটে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, টর্নেডো, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের উৎকৃষ্ট উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী টানা তিন দিনের বর্ষণে চট্টগ্রাম শহরে পানি থই থই করছে। অতি বৃষ্টির ফলে চট্টগ্রাম শহরে বন্যা সৃষ্টি হয়েছে। বন্যা সমস্যাটি উপরে আলোচিত প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ। তাই বলা যায়, চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ নামক সামাজিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে চট্টগ্রামের কোন সমস্যার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
