উদ্দীপকের তিনটি "আত্মহত্যাই সামাজিক ঘটনার ফল" বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তিনটি আত্মহত্যাই সামাজিক ঘটনার ফল- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এমিল ডুর্খেইম তার 'The Suicide [গণিত] গ্রন্থে আত্মহত্যাকে একটি সামাজিক ঘটনা হিসেবে দেখিয়েছেন। তিনি বলেন, "সামাজিক সংহতি কম বা বেশি হওয়ার কারণে আত্মহত্যা ঘটে থাকে। তার মতে, আত্মহত্যা একটি নিত্য ঘটনা, যা সমাজে প্রায়শ ঘটে। এমন কোনো সমাজ নেই যেখানে আত্মহত্যা সংঘটিত হয় না। তিনি তিন ধরনের আত্মহত্যার কথা বলেছেন। যথা- ১. আত্মকেন্দ্রিক আত্মহত্যা: ব্যক্তি যখন সমাজ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন ব্যক্তির ওপর সামাজিক বন্ধনের শিথিলতা, একাকীত্ব বোধ, জীবনযাত্রার বিষণ্ণতা, সামাজিক সাহায্য ও সহযোগিতার অভাব, ইত্যাদি কারণে আত্মকেন্দ্রিক আত্মহত্যা সংঘটিত হয়। দৃশ্যপট-১ এর হিম্মত-এর আত্মহত্যা এরূপ আত্মহত্যার উদাহরণ। ২. পরার্থমূলক আত্মহত্যা: দেশপ্রেমের স্বার্থে এবং স্বেচ্ছায় সহমরণকে ডুর্খেইম পরার্থমূক আত্মহত্যা বলেছেন। যেমনটি দৃশ্যপট-৩ এর মতিউরের ক্ষেত্রে লক্ষণীয়। ৩. নৈরাজ্যমূলক আত্মহত্যা: যেসব সমাজে অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করে সেসব সমাজে এরূপ আত্মহত্যা ঘটে। মূলত আর্থিক সংকটের কারণেই নৈরাজ্যমূলক আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে। যেমনটি দৃশ্যপট-২ এর লতিফের ক্ষেত্রে দেখা যায়। ডুর্খেইম এ ধরনের আত্মহত্যাকে স্বাভাবিক ঘটনা বলেছেন। কারণ তার মতে, প্রত্যেকটি সমাজেই আত্মহত্যা সংঘটিত হয়। সুতরাং বলা যায়, আত্মকেন্দ্রিক, পরার্থমূলক এবং নৈরাজ্যমূলক তিন ধরনের আত্মহত্যাই সামাজিক ঘটনার ফল।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের তিনটি "আত্মহত্যাই সামাজিক ঘটনার ফল" বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
