ঘটনা-২ এর সাথে এমিল ডুর্খেইম বর্ণিত কোন ধরনের আত্মহত্যার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২ এর সাথে এমিল ডুর্খেইম বর্ণিত নৈরাজ্যমূলক আত্মহত্যার সাদৃশ্য রয়েছে। ডুর্খেইমের মতে, যেসব সমাজে অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করে সেসব সমাজে নৈরাজ্যমূলক আত্মহত্যা অধিক ঘটে। আর্থিক সংকটের কারণে সমাজে যখন মানুষ খাপখাইয়ে চলতে ব্যর্থ হয় তখন অনেক সময় নৈরাজ্যমূলক আত্মহত্যা সংঘটিত হয়। যেমন- অর্থনৈতিক মন্দার কারণে বাজার অস্থিতিশীল হলে সংঘটিত আত্মহত্যা। উদ্দীপকে ঘটনা-২ এ দেখা যায়, শিমুল নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সব জমি বিক্রি করে শেয়ারবাজারে বিনিয়োগ করে। কিন্তু হঠাৎ দরপতনের ফলে সে নিঃস্ব হয়ে যায় এবং আত্মহত্যার পথ বেছে নেয়। অর্থনৈতিক কারণে শিমুলের এই আত্মহত্যা উপরে বর্ণিত নৈরাজ্যমূলক আত্মহত্যার অনুরূপ। তাই বলা যায়, ঘটনা-২ এ নৈরাজ্যমূলক আত্মহত্যা সংঘটিত হয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 3 : সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ঘটনা-২ এর সাথে এমিল ডুর্খেইম বর্ণিত কোন ধরনের আত্মহত্যার সাদৃশ্য রয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
