উদ্দীপকে '?' চিহ্নিত স্থান দ্বারা কোন সামাজিক সংগঠনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছকের'?' চিহ্নিত স্থান সামাজিক সংগঠনের অন্যতম প্রতিপাদ্য বিষয় জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করা হয়েছে। জ্ঞাতিসম্পর্ক মানবজীবনের একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রাচীন কিংবা আধুনিক প্রায় সব সমাজেই জ্ঞাতিসম্পর্ক হচ্ছে সমাজ কাঠামোর চাবিকাঠি। জ্ঞাতিসম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হলো 'Kinship [গণিত] । পারিভাষিক অর্থে, জ্ঞাতিসম্পর্ক বলতে সেই সামাজিক সম্পর্ককে বোঝায় যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে প্রকৃত ও অনুমিতভাবে রক্ত সম্পর্কের বন্ধনে আবদ্ধ। যেকোনো সমাজে সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে এই জ্ঞাতিসম্পর্ক। আমাদের পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহবন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়। আধুনিক সমাজব্যবস্থায় রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতিসম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। মোটকথা রক্তসম্পর্কিত, বৈবাহিক, প্রথাগত ও কাল্পনিক বন্ধনের মাধ্যমেই জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়। উদ্দীপকের ছকেও এ চারটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ছকে উল্লখিত '?' চিহ্নিত স্থানে জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি বসবে।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান দ্বারা কোন সামাজিক সংগঠনকে নির্দেশ করা হ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

