উদ্দীপকের প্রতিষ্ঠানটি কী? তার কার্যাবলি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো পরিবার। পরিবার বহুমুখী কার্যাবলি সম্পাদন করে। পরিবার হলো একটি সামাজিক দল, যা সাধারণত রক্ত সম্পর্কিত বন্ধনে আবদ্ধ সদস্যদের নিয়ে গঠিত এবং সদস্যরা সুখে-দুঃখে সকলে একসাথে মিলেমিশে থাকে। পরিবার হলো সবচেয়ে ক্ষুদ্রতম। এবং আদি সংগঠন। উদ্দীপকেও অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যা পরিবারকেই নির্দেশ করে। পরিবারের অনেকগুলো মৌলিক কার্যাবলি রয়েছে। যেমন-পরিবারের মাধ্যমে মানবজাতি স্থায়িত্ব লাভ এবং বংশ বৃদ্ধি করছে। এটি পরিবারের জৈবিক কাজ। আবার পরিবার যেমন প্রাথমিক শিক্ষার কেন্দ্রস্থল তেমনি পরিবার থেকে এর সদস্যরা ধর্মীয় শিক্ষাও লাভকরে থাকে, যা পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া পরিবারেই একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। পরিবারই একমাত্র মানসিক যন্ত্রণা নিবারণের কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়। এটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। আবার পরিবার কতকগুলো রাজনৈতিক কাজও সম্পাদন করে থাকে। পরিবারের অন্যতম কাজ হলো সন্তান-সন্ততিদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। আবার পরিবার থেকেই সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়, যা পরিবারের সামাজিকীকরণ ও নিয়ন্ত্রণমূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া পরিবার চিত্তবিনোদনমূলক, রক্ষণাবেক্ষণসহ বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কী? তার কার্যাবলি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

