উদ্দীপকে যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে, সমাজে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবার নামক প্রতিষ্ঠানের সামাজিক গুরুত্ব অপরিসীম। পরিবার সমাজজীবনের প্রতিটি পর্যায়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার সন্তান-সন্ততির জন্মদান ও লালন-পালনের মাধ্যমে সমাজজীবনে স্থায়িত্ব বজায় রাখে। যা সমাজজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাজের জনগণ পরিবারের মাধ্যমেই জীবনের প্রাথমিক শিক্ষালাভকরে। ব্যক্তিজীবনে এ শিক্ষাই ব্যক্তিকে পরবর্তী জীবনে পরিচালিত করতে সাহায্য করে। পরিবার হলো সামাজিকীকরণের প্রধান ধাপ। পরিবারই ব্যক্তিকে সামাজিকীকরণ শিক্ষা দেয় এবং ব্যক্তিজীবনে স্নেহ, ভালোবাসা ও পরস্পরের সাথে সুসম্পর্ক গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে শেখায়। পরিবার তার সদস্যদেরকে সুখী করার মাধ্যমে সমাজকেও আমোদপ্রদ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার ব্যক্তিকে সমাজে বৈধ পরিচয় প্রদানে সহায়তা করে। যা ব্যক্তির জীবনে সবচেয়ে বড় পরিচয়। ব্যক্তি তার এ পরিচয় বলে সমাজ ও রাষ্ট্রে বৈধ নাগরিকের মর্যাদা পায়। এছাড়া পরিবারের মাধ্যমে ব্যক্তি সামাজিক বিভিন্ন রীতিনীতির সম্পর্কে ধারণা লাভ করে এবং সমাজজীবনে সেই অনুযায়ী চলাচল করতে উৎসাহী হয়। পরিবারের মাধ্যমেই ব্যক্তির ব্যক্তিগত আদর্শ গড়ে ওঠে এবং ব্যক্তি তার আদর্শ দ্বারা সমাজ জীবনে সম্পর্ক গড়ে তোলে এবং সেই অনুযায়ী পরিচালিত হয়। সমাজে কোনো ব্যক্তিই পরিবারের সদস্য ছাড়া সঠিকভাবে জীবনযাপন পরিচালনা করতে পারে না। তাই ব্যক্তির সমাজজীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও পরিবারের গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে, সমাজে তার গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

