লেভিরেট ও সরোরেট কাকে বলে?
উত্তর: মৃত স্বামীর যেকোনো ছোট ভাইয়ের সাথে বিধবা মহিলার বিবাহকে লেভিরেট বিবাহ রীতি বলে আখ্যা দেওয়া হয়। এ রীতি অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তার বিধবা স্ত্রী মৃত স্বামীর যেকোনো ভাইকে বিবাহ করে। প্রথাটি যেন ভ্রাতৃবৎ বহু স্বামী প্রথার কথা মনে করিয়ে দেয়। কেননা এতে একই মহিলার এমন স্বামীদ্বয়ের কথা বলা হচ্ছে যারা পরস্পর ভাই। পক্ষান্তরে, কোনো ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করবে এমন রীতিই হচ্ছে সরোরেট। প্রথাটি যেন সরোরাল পলিজিনের কথা মনে করিয়ে দেয়। কেননা ব্যক্তিটি স্ত্রীর বোনকে বিবাহের সুযোগ পাচ্ছে। অর্থাৎ লেভিরেট এবং সরোরেট পদ দুটি যথাক্রমে মৃত স্বামীর ভাই এবং মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি বোঝাতে ব্যবহৃত হয়।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
লেভিরেট ও সরোরেট কাকে বলে?
উত্তর

