উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভৌগোলিক উপাদান বলতে ওইসব মহাজাগতিক অবস্থা ও প্রপঞ্চকে বোঝায়, যা মানবসৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত। যেমন- আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, জলের অবস্থান ও গতিপথ, বনভূমি প্রভৃতি। সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। উপযুক্ত ভৌগোলিক পরিবেশ মানবজীবন বিকাশের অন্যতম অপরিহার্য শর্ত। সমাজজীবনের যেসব দিকের ওপর ভৌগোলিক পরিবেশ প্রভাব ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আবাস ও ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। উদ্দীপকে বলা হয়েছে, ভৌগোলিক বিবেচনায় বাংলাদেশ ছোট দেশ হলেও এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের ভাষাগত ও কৃষি প্রযুক্তির পার্থক্য রয়েছে। এটি মূলত ভৌগোলিক পরিবেশের ভিন্নতার ফল। যেমন-বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনধারা ও চাষাবাদ পদ্ধতি সমতলের মানুষের চেয়ে আলাদা। ভৌগোলিক অবস্থানের কারণেই বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা দেয়। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম ও ভাষা উত্তরবঙ্গের মানুষের চেয়ে ভিন্ন হওয়া স্বাভাবিক। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব ও এর ফলে সৃষ্ট বৈচিত্র্যকেই নির্দেশ করে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


