সাংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বর্ণনা কর।
উত্তর: সংস্কৃতি ও সভ্যতার মধ্যকার পারস্পরিক সম্পর্ক যেমন রয়েছে তেমনি পার্থক্যও রয়েছে। সংস্কৃতি হলো মানুষের অবস্তুগত সৃষ্টি। যেমন- দক্ষতা, জ্ঞান, বিশ্বাস, ধ্যানধারণা ইত্যাদি। সভ্যতা হলো মানুষের বস্তুগত সৃষ্টি। যেমন- ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি। অপরদিকে, সভ্যতার প্রতিফলন সুস্পষ্ট, একে লুকিয়ে রাখা যায় না, যেমন- কোনো দেশের বাহ্যিক চাকচিক্য দেখে সহজেই সে দেশের সভ্যতা সম্পর্কে অনুমান করা যায়। কিন্তু সে দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে সেই দেশের মানুষের সাথে নিবিড় সংস্পর্শে আসতে হবে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
সাংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বর্ণনা কর।
উত্তর


