উদ্দীপকে ঘটনা-১ ও ঘটনা-২ এর মধ্যে কোন উপাদানটি সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এবং ঘটনা-২ দ্বারা যথাক্রমে ভৌগোলিক উপাদান এবং বংশগতি উপাদান বোঝানো হয়েছে। এই উপাদান দুটির মধ্যে সমাজজীবনে ভৌগোলিক উপাদান বেশি প্রভাব ফেলে। সমাজজীবনে 'বংশগতির তুলনায় ভৌগোলিক উপাদান বেশি তাৎপর্যপূর্ণ। কেননা সমাজজীবনের সর্বত্র ভৌগোলিক উপাদানের প্রভাব লক্ষ করা যায়। যেমন- মানবজীবন চালিত হয় ভৌগোলিক উপাদান দ্বারা। কারণ নদ-নদী, জলবায়ু, বনজঙ্গল, মাটির উর্বরতা সবকিছু ভৌগোলিক পরিবেশের অন্তর্গত। মানুষ এসব উপাদান ছাড়া কোনোভাবেই চলতে পারে না। প্রাচীনকালের বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে ভৌগোলিক উপাদানের ওপর ভিত্তি করেই। যেসব অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু মানব বসতি ও খাদ্য উৎপাদনের অনুকূল ছিল, সেসব অঞ্চলেই কেবল সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এছাড়া ভৌগোলিক উপাদানের দ্বারা মানুষের পেশা নির্ধারিত হয়। যেমন-ঢাকা সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ প্রভৃতি অঞ্চলে নদী থাকায় আবহাওয়া আর্দ্র থাকে, যা বস্ত্র শিল্পের জন্য উপযোগী। এজন্য এসব এলাকায় অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে এবং এসব কারখানায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া কৃষি, বিনোদন, শিল্প প্রভৃতি ক্ষেত্রেও ভৌগোলিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, সমাজ ও সভ্যতায় বংশগতি উপাদানটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে কেবল উৎকৃষ্ট নৃগোষ্ঠীর লোকেরাই অবদান রাখতে পারে। কিন্তু বংশগতির ধারায় যারা নিকৃষ্ট তারা সমাজ ও সভ্যতার অগ্রগতিতে তেমন অবদান রাখতে পারে না। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা সুস্পষ্ট যে, বংশগতির চেয়ে ভৌগোলিক উপাদান সমাজজীবনে বেশি প্রভাব ফেলে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-১ ও ঘটনা-২ এর মধ্যে কোন উপাদানটি সমাজজীবনে সবচেয়ে বেশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


