উদ্দীপকে ঘটনা-২ এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-২ এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানটির প্রভাব পরিলক্ষিত হয়। বংশগতি প্রভাব বলতে এমন কিছু জৈবিক ও মানসিক গুণকে বোঝায়, যা মানুষ পূর্ববর্তী বংশ বা পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে। মানুষ যেসব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে সেগুলো হলো- লিঙ্গ, চোখ, গায়ের রং, চুলের ধরন, দৈহিক উচ্চতা, রক্তের শ্রেণি, জ্ঞান, মেধা, পারদর্শিতা ইত্যাদি। বংশগতির এসব বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তায় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে থাকে। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, দাবা খেলায় বাংলাদেশীদের মধ্যে তৃতীয় গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। তার মাও একজন খ্যাতিমান দাবা খেলোয়াড় ছিলেন। অর্থাৎ মায়ের মাধ্যমেই এ গ্র্যান্ডমাস্টার রিফাতের মধ্যে দাবা খেলার পারদর্শিতা বা মেধা বিস্তার লাভ করেছে, যা বংশগতি উপাদানকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-২ এ বংশগতি উপাদানটি নির্দেশিত হয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-২ এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটির প্রভাব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


