উদ্দীপকে ফাতেমার মুগ্ধ হওয়া সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের ফল- ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে ফাতেমার মুগ্ধ হওয়ার ক্ষেত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদান কাজ করেছে। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়। পোশাক-পরিচ্ছেদ এর অন্যতম । জলবায়ু ও আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে। যেমন— শীতপ্রধান অঞ্চলের মানুষ তুলনামূলক মোটা কাপড় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হালকা সুতি কাপড় ব্যবহার করে। আবার একই দেশে ঋতুভেদে গরম, বা হালকা কাপড় ব্যবহার করতে দেখা যায়। ভৌগোলিক কারণে কোনো কোনো অঞ্চলে বিশেষ কোনো পোশাক পরিচিতি লাভ করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁত, নারায়ণগঞ্জের জামদানির কথা বলা যায়। রাজশাহী অঞ্চলে তুঁত গাছ বেশি জন্মায় । তাই এ অঞ্চলে রেশম চাষ বেশি হয়, যা সিল্ক কাপড় তৈরিতে অবদান রাখছে। আবার নারায়ণগঞ্জে বিশেষ আবহাওয়া এ অঞ্চলে জামদানি শাড়ি তৈরিতে ভূমিকা রাখে। অর্থাৎ দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে উপযুক্ত আবহাওয়া সে অঞ্চলের পোশাক- পরিচ্ছেদের ধরনে প্রভাব বিস্তার করে। উদ্দীপকে লক্ষণীয়, ফাতেমার বাবা তার মায়ের জন্য রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং নারায়ণগঞ্জের জামদানি কাপড় কেনে। ফাতেমা এদেশের পোশাকের বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়, যা ভৌগোলিক উপাদানেরই প্রত্যক্ষ ফল । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন এবং পোশাক-পরিচ্ছদের ওপর ভৌগোলিক পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার করে।
HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমার মুগ্ধ হওয়া সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


