ঘটনা -২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: ঘটনা-২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর। উত্তর: উদ্দীপকের ঘটনা-২-এ 'লেভিরেট' বা ভ্রাতৃবিধবা বিবাহ সংঘটিত হয়েছে। সমাজের স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের বিবাহের বিশেষ সামাজিক গুরুত্ব বিদ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো: লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। সমাজবিজ্ঞানে এই বিবাহ প্রথার আরেক নাম 'ভ্রাতৃবিধবা বিবাহ'। সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিবাহ বিশেষ তাৎপর্যপূর্ণ। উদ্দীপকের ঘটনা-২-এ দেখা যায়, চম্পা তার স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর ছোট ভাইকে বিয়ে করে। অর্থাৎ, চম্পা লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। সাধারণত বিধবা নারীর মৃত স্বামীর সম্পত্তির পরিমাণ বেশি হলে বা তার ছোট ছোট সন্তান থাকলে এ ধরনের বিবাহ বেশি সংঘটিত হয়। লেভিরেট বিবাহের ফলে পিতৃহীন সন্তানদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া স্বামীর মৃত্যুর পর দুটি পরিবারের আত্মীয়তার বন্ধন যাতে ছিন্ন হয়ে না যায়, সেদিক বিবেচনা করেও এ বিবাহের আয়োজন করা হয়ে থাকে। মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন-পালন ও যত্নের বিষয়টি এ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। তাছাড়া, স্বামীর মৃত্যুতে একজন নারী মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। লেভিরেট বিবাহের মাধ্যমে ওই বিধবা নারীর সামাজিক, মানসিক ও অর্থনৈতিক আশ্রয় ও নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, বিধবা নারী ও পিতৃহীন সন্তানদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
ঘটনা -২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

