উদ্দীপকের আলোকে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে তনয় এবং তার মামা রক্ত সম্পর্কিত জৈবিক জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ। সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা ব্যাপক। সামাজিক জীবনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। মানুষের সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞাতিসম্পর্ক কোনো না কোনোভাবে বিভিন্ন সমাজের চাহিদা মিটিয়ে চলে। বাংলাদেশের গ্রামীণ সমাজে জ্ঞাতিসম্পর্কের আপেক্ষিক গুরুত্ব অনেক বেশি। কেননা গ্রামীণ সমাজ মূলত জ্ঞাতিভিত্তিক। জ্ঞাতিসম্পর্ক আমাদের সমাজকে এক ধরনের সংহতি দান করে; মানসিক তৃপ্তি দেয়, মানসিক শক্তি দান করে। অনেকে জ্ঞাতি থেকে আর্থিক সাহায্য-সহযোগিতাও লাভ করে। আপদে-বিপদে জ্ঞাতিজনেরা এগিয়ে আসে। আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধও জ্ঞাতি সম্পর্কের প্রতি কর্তব্যপরায়ণ হতে উপদেশ দেয়। নেতৃত্ব সৃষ্টিতে, নির্বাচনে, সামাজিক বিচার-আচারে জ্ঞাতি প্রথার গুরুত্ব অনেক। আর্থিক সংকটে, রোগব্যাধিতে আক্রান্ত হলে, মামলা-মকদ্দমার ক্ষেত্রেও জ্ঞাতিজনেরা নানাভাবে সাহায্য-সহযোগিতা করে থাকে। এমনকি জ্ঞাতিভিত্তিক গ্রামীণ সমাজ গ্রামউন্নয়নমূলক কাজেও একে অপরকে সাহায্য করে থাকে। অপরদিকে, নগর জীবনে দেশের নানা অঞ্চলের মানুষ এসে একত্রিত হয় কাজের জন্য। সহকর্মীদের সঙ্গেও এক ধরনের বন্ধুত্বমূলক জ্ঞাতিসম্পর্ক গড়ে ওঠে। শহরের পাড়া বা মহল্লার মধ্যে এ কৃত্রিম জ্ঞাতিসম্পর্ক দেখা যায়। উদ্দীপকেও জ্ঞাতিসম্পর্কের বিশেষ গুরুত্ব উপস্থাপিত হয়েছে। কারণ উদ্দীপকে দেখা যায়, তনয় তার মামার কারখানায় কাজ নেয়। এছাড়া তার মামা তাপস সাহেব গ্রামের অন্যান্য মানুষকেও বিভিন্নভাবে সহযোগিতা করে। আবার কিছুদিন আগে তনয়ের মামি অসুস্থ হলে তনয় তাকে হাসপাতালে নিয়ে যায়। সর্বোপরি বলা যায়, সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে জ্ঞাতিসম্পর্ক সামাজিক সম্পর্ককে সুদৃঢ় করে।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

