লেভিরেট বিবাহের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক দৃষ্টিকোণ থেকে লেভিরেট বিবাহ বিশেষ তাৎপর্যের দাবিদার। লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বুঝায়। মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে সাধারণত এই ধরনের বিবাহ সংঘটিত হয়। যাতে উক্ত সন্তানের সুষ্ঠু লালন-পালন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় । এছাড়া বিধবা মহিলার মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ইত্যাদি লেভিরেট বিবাহের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়। কার্যত বিধবা নারী ও পিতৃহীন সন্তানের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বলে সমাজের লেভিরেট বিবাহ তাৎপর্য অপরিসীম।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
লেভিরেট বিবাহের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর

