বিবাহ একটি সামাজিক চুক্তি- বুঝিয়ে লেখ।
উত্তর: বিবাহ হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই এর মধ্যে যেমন বিভিন্ন আচার-অনুষ্ঠান রয়েছে, তেমনি রয়েছে এর আইনগত দিকও। আইনগত দিক থেকে বিবাহ হচ্ছে একটি সামাজিক চুক্তি। আর এ প্রসঙ্গে নৃবিজ্ঞানী ম্যালিনোস্কি বলেন, বিবাহ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন-পালনের একটি চুক্তিবিশেষ। ইসলাম ধর্মে বলা হয়েছে, বিবাহ হচ্ছে একটি দেওয়ানি চুক্তি। যেখানে দুটি পক্ষ থাকে এক পক্ষ প্রস্তাব করে অন্যপক্ষ তা গ্রহণ করে এবং দুই পক্ষেরই কিছু কিছু আইনগত অধিকার ও দায়িত্ব থাকে। অতএব বলা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে যৌনাচার, সন্তান উৎপাদন ও লালন-পালনের জন্য আইনগত বৈধ চুক্তির নামই হলো বিবাহ।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
বিবাহ একটি সামাজিক চুক্তি- বুঝিয়ে লেখ।
উত্তর

