উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরণ ব্যতীত বাংলাদেশ আরও বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত আছে - বক্তব্যটি যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উক্ত বিবাহের ধরণ তথা সরোরেট বিবাহ ছাড়াও আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের বিবাহের দেখা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বিবাহ ব্যবস্থা হচ্ছে একক বিবাহ। একক বিবাহে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে বিবাহ হয়। তবে একজন পুরুষের যদি একাধিক মহিলার সাথে বিবাহ হয় তবে তাকে বহু স্ত্রী বিবাহ বলে। উদ্দীপকে সরোরেট বিবাহের কথা বলা হয়েছে। যে প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে তার শালিকার সাথে তার বিবাহ হয়। আবার যদি কোন মহিলার স্বামী মারা যায় সেক্ষেত্রে স্বামীর ভাইয়ের সাথে উক্ত মহিলার বিবাহ হয়। যাকে লেবিরেট বিবাহ বা ভ্রাতৃবিবাহও বলা হয়। এছাড়াও চাচাতো ভাই বোনের মধ্যে ও খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে সমান্তরাল কাজিনবিবাহ এবং মামাতো ভাই বোন ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে বিষম বিবাহ বলে। এই ধরনের বিবাহ আমাদের দেশে মুসলমান সমাজে বহুল প্রচলিত। আবার পাত্র পাত্রীর বর্ণের হিসাবে বিবাহ দুই প্রকার - অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সাধারণত হিন্দু সমাজে এরূপ বিবাহ পরিলক্ষিত হয়। যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আবার অন্যদিকে যখন নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রের বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। তবে বাংলাদেশে বহুল প্রচলিত বিবাহ হচ্ছে স্থিরকৃত বিবাহ। এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অভিভাবকরাই পাত্র-পাত্রীর মনোনয়ন করে বিবাহের সম্বন্ধ স্থির করে। এছাড়াও আরেক ধরনের বিশেষ বিবাহ প্রচলিত রয়েছে সেটি হল প্রেম গঠিত বিবাহ বা রোমান্টিক বিবাহ। এই ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজের ইচ্ছায়ই বিবাহ সম্পাদিত হয়।
HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরণ ব্যতীত বাংলাদেশ আরও বিভিন্ন ধরনের বিব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

