শেয়ারFacebookWhatsApp

'জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে'-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার ও সমাজকাঠামো গড়নের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। যেমনভাবে উদ্দীপকের জলিল সাহেব তার আত্মীয়স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করছেন। উদ্দীপকে লক্ষণীয়, জলিল সাহেব তার দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকায় এলে তার বাসাতেই সবাই ওঠে এবং তিনি তাদের অপ্যায়ন ও সহযোগিতা করে থাকেন, যা জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্বকে নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন জ্ঞাতিরা একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনিভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, জলিল সাহেবের কর্মকান্ড সমাজ ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামাজিক সংহতি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে।

HSC Sociology 1st Paper Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 5 : সামাজিক প্রতিষ্ঠান · সৃজনশীল

'জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গ…

উদ্দীপক

বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। জলিল সাহেব একজন সজ্জন ব্যক্তি। তিনি অনেক মেধাবী দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকা এলে তার বাসায়ই ওঠে।

উত্তর

লোকাচার হলো মানুষের জীবন প্রণালির সাধারণ আচরণ পদ্ধতি যা মানুষ গোষ্ঠীজীবনে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে।

উত্তর

কাঙ্ক্ষিত পরিবর্তন বলতে প্রগতিকে বোঝায়। প্রগতির ক্ষেত্রে বাহ্যিক লক্ষ্য বিদ্যমান থাকে। সামনের দিকে অগ্রসর হওয়ার নামই প্রগতি। সমাজের কোনো পরিবর্তন যখন নির্দিষ্ট লক্ষ্য অভিমুখে পরিচালিত হয় তখন সেই কাঙ্ক্ষিত পরিবর্তনকেই প্রগতি হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু প্রথাগত জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত। স্থানীয় সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক। সাধারণত একই পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটিই প্রথাগত জ্ঞাতি সম্পর্কের বন্ধন। বাংলাদেশে প্রথাগত বন্ধন খুব লক্ষ করা যায়। দোস্ত, মিতা, বন্ধু, সখী, ধর্মভাই, ধর্মবোন ইত্যাদি প্রথাগত জ্ঞাতিসম্পর্কের উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। তাদের মধ্যকার এই সম্পর্ক পূর্বোক্ত আলোচনায় আলোচিত প্রথাগত বন্ধনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিন প্রথাগত জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ।

উত্তর

জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার ও সমাজকাঠামো গড়নের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। যেমনভাবে উদ্দীপকের জলিল সাহেব তার আত্মীয়স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করছেন। উদ্দীপকে লক্ষণীয়, জলিল সাহেব তার দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকায় এলে তার বাসাতেই সবাই ওঠে এবং তিনি তাদের অপ্যায়ন ও সহযোগিতা করে থাকেন, যা জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্বকে নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন জ্ঞাতিরা একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনিভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, জলিল সাহেবের কর্মকান্ড সমাজ ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামাজিক সংহতি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে।
HSCSociology 1st PaperChapter 5 : সামাজিক প্রতিষ্ঠান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
খ
'শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ'- বুঝিয়ে দাও।
গ
উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ
সমাজজীবনে উক্ত বিষয়টি কতটুকু প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ'- বুঝিয়ে দাও।

'শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ'- বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুরের আমিনুল ইসলামের দুই ছেলে। বড় ছেলে সবুজ ঢাকায় পড়ালেখা করে। আর ছোট ছেলে লাল প্রাইমারী স্কুল পাসের পর বাবার ক্ষেত খামার দেখাশুনা করে। পড়ালেখা শেষ করে সবুজ একটি চাকরি পাওয়ায় স্ত্রীসহ সেখানেই বসবাস শুরু করে। অন্যদিকে লাল এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করতে থাকে।

Dhaka · 2017

ক
ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
খ
বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?
গ
বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে লাল যে পরিবার গঠন করেছে তার ব্যাখ্যা দাও।
ঘ
শিক্ষার প্রসার ও নগরায়নের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে পরিবারের নতুন রূপ পরিগ্রহ করেছে- উদ্দীপকের আলোকে এর কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?

বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি কয়টি?

ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2018

ক
'Ancient Society′Society^{\prime} গ্রন্থের লেখক কে?
খ
লেভিরেট বিবাহ কী?
গ
উদ্দীপকের 'A′A^{\prime} চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
মানব সমাজে উক্ত প্রতিষ্ঠানটি বহুমাত্রিক কার্যাবলি সম্পাদন করে থাকে- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লেভিরেট বিবাহ কী?

লেভিরেট বিবাহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'Ancient Society′Society^{\prime} গ্রন্থের লেখক কে?

'Ancient Society′Society^{\prime} গ্রন্থের লেখক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সমাজজীবনে উক্ত বিষয়টি কতটুকু প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যা'শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ'- বুঝিয়ে দাও।একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?শিক্ষার প্রসার ও নগরায়নের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে পরিবারের নতবিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে লাল যে পরিবার গঠন করেছে তার ব্যাখ্যা দাও।বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি কয়টি?মানব সমাজে উক্ত প্রতিষ্ঠানটি বহুমাত্রিক কার্যাবলি সম্পাদন করে থাকে- উক্তিটির সপকউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ কলেভিরেট বিবাহ কী?'Ancient Society [গণিত] গ্রন্থের লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।