এ ঘটনার পরেই একজন স্বাধীনতা ঘোষণা দেন-উদ্দীপকের এ উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: এ ঘটনার পরেই অর্থাৎ ২৫শে মার্চ গণহত্যার পরপরই একজন তথা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন। উক্তিটি যথার্থ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংসভাবে গণহত্যা চালায়। এই অবস্থায় পুরা জাতি কোনো প্রকার দিক নির্দেশনা না পেয়ে একদিকে আতঙ্ক অন্যদিকে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান জীবন বাজি রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। পুরা জাতি যখন হতাশা ও শোকে হতবিহ্বল তখন জিয়াউর রহমান (তৎকালীন মেজর) কাণ্ডারির মতো অভিভূত হয়ে স্বাধীনতার ঘোষণা দেন। তার এ ঘোষণা নিশানাহীন জাতিকে দেয় এক মুক্তির মন্ত্র। তার ঘোষণার পর এদেশের ছাত্রজনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর তরুণ যুবকরা আত্মত্যাগের জন্য উজ্জীবিত হয়ে দেশকে মুক্ত করতে বদ্ধপরিকর হয়। শুরু হয় পাকিস্তানি সশস্ত্রসেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নামে পরিচিত। যার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। উপর্যুক্ত আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মেজর জিয়াউর রহমানের উক্ত ঘোষণা ছিল খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
এ ঘটনার পরেই একজন স্বাধীনতা ঘোষণা দেন-উদ্দীপকের এ উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর