শেয়ারFacebookWhatsApp

জনসনের প্রতিবেদন তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।

উত্তর: জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। উদ্দীপকে দেখা যায়, জনসন যুদ্ধ এবং সংঘর্ষ বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করেন- দেশটি মুসলিম অধ্যুষিত এবং দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চলের হাতেই অন্য অঞ্চলের সব অর্থসম্পদ ব্যবহৃত হতো। শোষিত অঞ্চলের মধ্যে তাদের অর্জিত সম্পদের মাত্র ১৬% ব্যয় হতো। এ ধরনের বৈষম্যের কারণেই বৃহৎ দেশটি ভেঙে শোষিত অঞ্চলটি একটি স্বাধীন দেশে রূপ নেয়। যার সাথে পশ্চিম পাকিস্তানের শোষণের, প্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসকের বৈষম্য আর শোষণের শিকার হয়। বাংলার মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে শোষিত হয়। অবশেষে বাংলার মহান নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে স্বায়ত্তশাসন লাভের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী দাবি না মেনে দমননীতি চালায়। ফলে বাঙালি ক্রমশ মুক্তি আন্দোলনে সচেতন হয়। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলেও তারা ক্ষমতা হস্তান্তরে অনীহা করে এবং ২৫ মার্চ গণহত্যা শুরু করে। এমতাবস্থায় ২৬ শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বিশ্বে সার্বভৌম বাংলাদেশ জন্ম নেয়। তাই শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয় লাভ বিশ্ব ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ। অতএব, জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

জনসনের প্রতিবেদন তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কানাডার নাগরিক জনসন বিশ্বখ্যাত একটি টেলিভিশন চ্যানেলে 'যুদ্ধ এবং সংঘর্ষ' বিষয়ে কাজ করেন। তিনি গত সপ্তাহে তার এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের কারণ উল্লেখ করেন। দেশটি মুসলিম অধ্যুষিত এবং দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চলের হাতেই অন্য অঞ্চলের সব অর্থসম্পদ ব্যবহৃত হতো। শোষিত অঞ্চলের মধ্যে তাদের অর্জিত সম্পদের মাত্র ১৬% ব্যয় হতো। এ ধরনের বৈষম্যের কারণেই বৃহৎ দেশটি ভেঙে শোষিত অঞ্চলটি একটি স্বাধীন দেশে রূপ নেয়।

উত্তর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি পালিত হয়।

উত্তর

অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি সামরিক অভিযান, যা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শুরু হয়। এর উদ্দেশ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) বাঙালিদের মুক্তির আন্দোলন দমন করা এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার দাবিকে নির্মূল করা। এই অভিযানে ঢাকাসহ বিভিন্ন শহরে নির্বিচারে গণহত্যা চালানো হয়, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও ইপিআর সদর দফতর ছিল প্রধান টার্গেট। রাতারাতি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে একটি নিষ্ঠুরতম অধ্যায়, যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়।

উত্তর

জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। উদ্দীপকে দেখা যায়, জনসন যুদ্ধ এবং সংঘর্ষ বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করেন- দেশটি মুসলিম অধ্যুষিত এবং দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চলের হাতেই অন্য অঞ্চলের সব অর্থসম্পদ ব্যবহৃত হতো। শোষিত অঞ্চলের মধ্যে তাদের অর্জিত সম্পদের মাত্র ১৬% ব্যয় হতো। এ ধরনের বৈষম্যের কারণেই বৃহৎ দেশটি ভেঙে শোষিত অঞ্চলটি একটি স্বাধীন দেশে রূপ নেয়। যার সাথে পশ্চিম পাকিস্তানের শোষণের, প্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসকের বৈষম্য আর শোষণের শিকার হয়। বাংলার মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে শোষিত হয়। অবশেষে বাংলার মহান নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে স্বায়ত্তশাসন লাভের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী দাবি না মেনে দমননীতি চালায়। ফলে বাঙালি ক্রমশ মুক্তি আন্দোলনে সচেতন হয়। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলেও তারা ক্ষমতা হস্তান্তরে অনীহা করে এবং ২৫ মার্চ গণহত্যা শুরু করে। এমতাবস্থায় ২৬ শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বিশ্বে সার্বভৌম বাংলাদেশ জন্ম নেয়। তাই শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয় লাভ বিশ্ব ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ। অতএব, জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি।

উত্তর

না, উদ্দীপকে উল্লিখিত উক্ত বৈষম্যই অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যই বাঙালি স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ নয়। তাছাড়া বিভিন্ন কারণে বাংলাদেশের জন্ম হয়েছে। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য যেমনি ছিল 'প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে, তেমনি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। বারবার বঙ্গবন্ধুসহ জাতীয় নেতাদের জেলবন্দি করে রাখে। নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। আবার অর্থনৈতিক ক্ষেত্রে সকল উন্নয়ন পরিকল্পনায় পূর্ব পাকিস্তান ছিল উপেক্ষিত। যেমন- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র ১১৩ কোটি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জন্য ছিল ৫০০ কোটি রুপি। মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তানে। ফলে, শিল্পকারখানা বেশিরভাগ গড়ে ওঠে পশ্চিম পাকিস্তানে। শিক্ষাক্ষেত্রে ১৯৫৫-৬৭ পর্যন্ত পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ২০৮৪ মিলিয়ন রুপি, যেখানে পূর্ব পাকিস্তানের জন্য ছিল মাত্র ৭৯৭ মিলিয়ন রুপি। রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস-। আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, বিদ্যুৎ প্রভৃতি সেবার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বেশি সুবিধা ভোগ করত। সমাজকল্যাণ ও সেবামূলক সুবিধার বেশিরভাগ পশ্চিম পাকিস্তানিরা পেত। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% ছিল পূর্ব পাকিস্তানে। তাদের ভাষা ও সংস্কৃতি ছিল আলাদা। কিন্তু তাদের বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্ত লিপ্ত ছিল পাকিস্তানি শাসকেরা। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অর্থনৈতিক ক্ষেত্রের বৈষম্যর কারণেই নয় বরং নানা কারণে বাংলাদেশের জন্ম হয়েছে।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।