গেরিলা যুদ্ধ কী? ব্যাখ্যা কর।
উত্তর: শত্রু বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানোর যুদ্ধকৌশলই গেরিলা যুদ্ধ নামে পরিচিত। গেরিলা যুদ্ধে সৈনিকেরা অভ্যন্তরীণ রণাঙ্গণে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে সংগঠিত হয়ে থাকে। এ ধরনের যুদ্ধে আক্রমণ প্রতিহত করার জন্য যোদ্ধারা নানা কৌশলে শত্রুবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলা করার পূর্ব পর্যন্ত তারা শত্রু বাহিনীকে নিজেদের অবস্থান টের পেতে দেয় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে পাকিস্তানিদের বিপর্যস্ত করে তুলেছিল।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
গেরিলা যুদ্ধ কী? ব্যাখ্যা কর।
উত্তর