উদ্দীপকে উল্লিখিত ঘটনা তোমার পঠিত কোন ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, ফ্রিল্যান্ডে জাতীয় নির্বাচনে দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। জাতীয় নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে উত্তরাঞ্চলের শাসকবৃন্দ গড়িমসি করছিল। শেষপর্যন্ত দক্ষিণ অঞ্চলের জনগণ যুদ্ধের মাধ্যমে উত্তরাঞ্চল থেকে পৃথক হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে। তেমনি ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জান্তা সরকারের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। দীর্ঘদিন সামরিক শাসনের পর ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। কিন্তু ১২ নভেম্বর পূর্ব বাংলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখা দিলে উপদ্রব এলাকায় ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি। আওয়ামী লীগ এ ১৬৯টি আসনের মধ্যে সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ ১৬৭টি আসন লাভ করে। অন্যদিকে, পিপিপি পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশে মোট ৮৮টি আসন লাভ করে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। পক্ষান্তরে, মুসলিম লীগ পেয়েছিল মাত্র ৯টি আসন। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন লাভ করে। এভাবে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনা ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রতি নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা তোমার পঠিত কোন ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর