উদ্দীপকের ঘটনার মতো উক্ত ঘটনাই বীর বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার মতো উক্ত ঘটনা তথা পাকিস্তানি বাহিনীর ২৫শে মার্চের গণহত্যা এদেশের বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। – মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বাংলার ইতিহাসে সংঘটিত নির্মম গণহত্যা ছিল ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং ২৫ মার্চ রাতের সংঘটিত এ গণহত্যার প্রতিবাদে বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চের নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতায় ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমানের ঘোষণাবাণী শোনামাত্র চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গণপ্রতিরোধ গড়ে তোলা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে নিয়মিত, অনিয়মিত, আঞ্চলিক প্রভৃতি বাহিনী গড়ে তোলা হয়। সশস্ত্র ও একক কমান্ডের নেতৃত্বে সফলভাবে যুদ্ধ পরিচালনা করতে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। বাংলাদেশ মুক্তিবাহিনীর নেতৃত্বে সম্মুখ যুদ্ধ চলছে। অতঃপর ভারতীয় বাহিনীর যৌথ উদ্যোগে বাংলাদেশ-ভারত যৌথবাহিনী গঠিত হয়। বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর নেতৃত্বে সংঘটিত সম্মুখ যুদ্ধের অবস্থা বেগতিক মনে করে পাকিস্তান জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। পাকিস্তানের পরাজয়ের কাছাকাছি এলে মিত্রবাহিনী যুদ্ধবিরতি করতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের পক্ষ থেকে পাকিস্তানি বাহিনীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর হাতে প্রায় ৯৩,০০০ হাজার পাক সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তথা স্বাধীনভাবে বাঁচবার অধিকার অর্জিত হয়।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার মতো উক্ত ঘটনাই বীর বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর