উদ্দীপকের চীনা বাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর কর্মকাণ্ডের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চীনা বাহিনীর সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ সময়ের গণহত্যা ও পাকিস্তানিদের নৃশংসতার সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। জগন্নাথ হলের সিঁড়ি, বারান্দা ও রাস্তায় শত শত ছাত্রের লাশের স্তূপ তৈরি হয়। ছাত্রীদের রোকেয়া হলেও হত্যাযজ্ঞ চালানো হয়। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকাণ্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। নয়া বাজার কাঠের আড়ত, বস্তি, শাঁখারি বাজার, রায়ের বাজার সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখায় আকাশ লাল হয়ে ওঠে। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। তারা অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়। তাদের নৃশংসতায় ৩০ লক্ষ নর-নারী শহিদ হন এবং ২ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারান। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের ঘটনা পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ইতিহাসের জঘন্যতম ও নিমর্ম হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উদ্দীপকের চীনা বাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর কর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর