শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সরকার দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকার দ্বারা ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত ঐতিহাসিক মুজিবনগর সরকারকে বোঝানো হয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হয়। তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর থানার বৈদ্যনাথতলা নামক স্থানে এ সরকার গঠন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের নামানুসারে এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠন করা হয়েছিল। ১৯৭০ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হলেও এ সরকার শপথ গ্রহণ করেছিল ১৭ এপ্রিল। শপথবাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর ছিল প্রথমে মুজিবনগরে এবং পরবর্তীতে কলকাতার থিয়েটার রোডের ৮নং বাড়ি। এ সরকারে গঠন কাঠামো ছিল নিম্নরূপ- রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ। অর্থমন্ত্রী : এম. মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী : এ. এইচ. এম. কামারুজ্জামান। পররাষ্ট্র ও আইনমন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ। প্রধান সেনাপতি : কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী। উদ্দীপকের শরীফ বলছে ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধ পরিচালনার জন্য কুষ্টিয়া জেলার মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় একটি সরকার গঠিত হয়। আজমও শরীফের সাথে সহমত প্রকাশ করে বলে এই সরকারের সুষ্ঠু তত্ত্বাবধানের ফলেই বাংলাদেশ মাত্র নয় মাসের মধ্যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। যা মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করে। পরিশেষে বলা যায়, মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সরকার দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে? ব…

উদ্দীপক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শরীফ ও আজম আলোচনা করছে। শরীফ বলছে ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধ পরিচালনার জন্য কুষ্টিয়া জেলার মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় একটি সরকার গঠিত হয়। আজমও শরীফের সাথে সহমত প্রকাশ করে বলে এই সরকারের সুষ্ঠু তত্ত্বাবধানের ফলেই বাংলাদেশ মাত্র নয় মাসের মধ্যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

উত্তর

বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক পূর্ব-পাকিস্তানের যে হত্যাযজ্ঞ সংঘটিত হয় তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে রাওফরমান আলী ও পাকিস্তানি সেনা কর্মকর্তারা ঢাকাসহ সারা দেশে যে গণহত্যামূলক অভিযান পরিচালনা করে তারা এর নাম দেয় অপারেশন সার্চলাইট। ইতিহাসে এ অভিযান একটি জঘন্যতম ঘটনা। এ অভিযানে অসংখ্য নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয় এবং বহু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরকার দ্বারা ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত ঐতিহাসিক মুজিবনগর সরকারকে বোঝানো হয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হয়। তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর থানার বৈদ্যনাথতলা নামক স্থানে এ সরকার গঠন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের নামানুসারে এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠন করা হয়েছিল। ১৯৭০ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হলেও এ সরকার শপথ গ্রহণ করেছিল ১৭ এপ্রিল। শপথবাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর ছিল প্রথমে মুজিবনগরে এবং পরবর্তীতে কলকাতার থিয়েটার রোডের ৮নং বাড়ি। এ সরকারে গঠন কাঠামো ছিল নিম্নরূপ- রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ। অর্থমন্ত্রী : এম. মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী : এ. এইচ. এম. কামারুজ্জামান। পররাষ্ট্র ও আইনমন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ। প্রধান সেনাপতি : কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী। উদ্দীপকের শরীফ বলছে ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধ পরিচালনার জন্য কুষ্টিয়া জেলার মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় একটি সরকার গঠিত হয়। আজমও শরীফের সাথে সহমত প্রকাশ করে বলে এই সরকারের সুষ্ঠু তত্ত্বাবধানের ফলেই বাংলাদেশ মাত্র নয় মাসের মধ্যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। যা মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করে। পরিশেষে বলা যায়, মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান অপরিসীম। এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলেও তা অসংগঠিতভাবে পরিচালিত হতে থাকে। তাই মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায়ের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠনের পর সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতি সেক্টরে সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয়। এছাড়া কর্নেল এম. এ. জি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। এর ফলে মুক্তিযুদ্ধ সুসংগঠিতভাবে পরিচালিত হতে থাকে। মুজিবনগর সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ একটি দেশের সরকার প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা চান এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতিদানের আহ্বান জানান। মুজিবনগর সরকার গঠনের পর এ সরকার বিশ্ববাসীর কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব তুলে ধরেন এবং স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ এ সরকারকে এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বাকৃতি দেয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এ সরকারের কাছেই আত্মসমর্পণ করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের অবদান অবিস্মরণীয়।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।