উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের তুর্কি সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ১৮৭৬ সালে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তুরস্কের সুলতান ও বিদ্রোহ কঠোর হাতে দমন করেন। একরাতে প্রায় ৫০,০০০ হাজারের বেশি দেশপ্রেমিক বুলগারদের নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রোজ বৃহস্পতিবার ছিল অসহযোগ আন্দোলনের ২৪তম দিন। রাত সাড়ে দশটার পর পাকিস্তান সেনাবাহিনী ট্যাঙ্ক ও সকল সামরিক যানসহ শহরের মূলকেন্দ্রগুলোতে হানা দেয়। পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ, স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর. হামলা করে এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। পাকিস্তানিরা এ অভিযানের নাম দেন অপারেশন সার্চলাইট। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত কোমলমতী শিক্ষার্থীদের ওপর আক্রমণ শুরু করে গভীর রাতে। জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হলে চালায় হত্যা ও পাশবিক নির্যাতন। একইভাবে গণহত্যা চলেছিল পুরানো ঢাকায় কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে রায়ের বাজার, ধানমন্ডি, কলাবাগান প্রভৃতি স্থানে। ঢাকার বাইরে দেশের অন্যান্য জায়গার মানুষও এ নির্মম গণহত্যার শিকার হন। রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের হত্যা করে। পাকিস্তানিদের গুলিতে চট্টগ্রামে ২০ জন বাঙালি নিহত হয়েছিল। এ রাতের নৃশংস হত্যাকাণ্ড ইতিহাসে ২৫ মার্চের কালরাত নামে পরিচিত। এ গণহত্যায় নারী, শিশু, বৃদ্ধ-যুবক কেউই রেহাই পায়নি। এক রক্তাক্ত নগ্ন নির্মম রাত ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর