মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা নির্ণয় করো।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিলো জনগণ। যুদ্ধ চলাকালীন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বুদ্ধিজীবীদের অবদান ছিল খুবই প্রশংসনীয়। তারা নিজের ও পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়েও নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। মূলত তারা তাদের বুদ্ধি ও মেধাশক্তি দিয়ে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সহায়তা করেছেন। সাহস ও মনোবল যুগিয়েছেন পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা নির্ণয় করো।
উত্তর