শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে? তোমার মতামত বিশ্লেষণ করো।

উত্তর: উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সর্বাপেক্ষা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভকরলেও পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এর প্রতিবাদে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের ডাকে ২ মার্চ ধর্মঘট পালিত হয়। ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ৪ ও ৬ মার্চ অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় এবং সর্বশেষ ঐক্যবাদ সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ৭ মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এর পর ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। মূলত, এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনে বাঙালি জাতির আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্ব…

উদ্দীপক

দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানকল্পে ১৯৯০ সালে মিয়ানমারে এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয়লাভকরে। বিধি মোতাবেক সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারী দলের সরকার গঠনের কথা ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন সামরিক শাসকদের অনুকূলে না হওয়ায় তারা তা মানতে অস্বীকার করে। তারা বিজয়ী অং সান সূচির নিকট ক্ষমতা হস্তান্তর না করে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে গৃহবন্দি করে রাখে।

উত্তর

১৯৭০ সালে প্রথম পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উত্তর

পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। শুরু থেকেই পাকিস্তানি শাসকেরা বাঙালির প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। পূর্ব বাংলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকা সত্ত্বেও পাকিস্তানিদের চক্রান্তের কারণে বাঙালি অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে। রপ্তানি আয়ের ৬০ ভাগ বাংলার পণ্য থেকে অর্জিত হলেও এ অঞ্চলের জন্য আমদানি পণ্যের বরাদ্দ ছিল মাত্র ৩০% ভাগ। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করত। স্টেট ব্যাংকসহ, বড় বড় ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি, বেসরকারি সংস্থার সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে ছিল, যাতে সহজেই অর্থপাচার সম্ভব হয়। বড় বড় শিল্পকারখানা পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হয়। এভাবে পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষীমহল পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পাকিস্তান শাসনামলের সাধারণ নির্বাচন ১৯৬৯ সালের তীব্র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। উদ্দীপকে ১৯৯০ সালে মিয়ানমারের নির্বাচনের কথা বলা হয়েছে। ঐ নির্বাচনে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি' বিপুল ভোটে জয়লাভ করলেও ক্ষমতাসীন সামরিক সরকার সুচির হাতে ক্ষমতা ছেড়ে না দিয়ে বরং তাকে উল্টো রাষ্ট্রদ্রোহী বলে গৃহবন্দি করে। একইভাবে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও পাকিস্তানি জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর না করার জন্য বিভিন্ন টালবাহানা শুরু করে। সুতরাং বিজয় অর্জনের পরও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি উভয় নির্বাচনের মধ্যে সাদৃশ্য সৃষ্টি করেছে। ১৯৬৯ সালের প্রবল গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে যান। ইয়াহিয়া খান ক্ষমতায় বসেই দেশে পুনরায় সামরিক শাসন জারি করেন। ১৯৬২ সালের সংবিধান বাতিল এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। তবে ইয়াহিয়া খান ১৯৬৯ সালের ২৬ মার্চ এক বেতার ভাষণে দেশে খুব দ্রুত একটি নিয়মতান্ত্রিক সরকার গঠন এবং গণতান্ত্রিক সংবিধান রচনার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দেন। জেনারেল ইয়াহিয়ার ২৬ মার্চের ভাষণ দৃশ্যত সৎ উদ্দেশ্যপ্রণোদিত হলেও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে সংশয় প্রকাশ করেন। তারা অবিলম্বে নির্বাচনের দাবি জানান। অবশেষে ক্ষমতা গ্রহণের ৮ মাস পর ১৯৬৯ সালের ২৮ নভেম্বর ইয়াহিয়া খান ঘোষণা করেন- ১৯৭০ সালের ৫ অক্টোবর জাতীয় পরিষদ এবং ২২ অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৭০ সালের ২৮ মার্চ ইয়াহিয়া খান বিতর্কিত 'আইনগত কাঠামো আদেশ' (Legal Framework Order) ঘোষণা করেন। এই আদেশের প্রতি রাজনৈতিক দলসমূহ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে সম্মত হয়। অবশেষে ইয়াহিয়ার আইনগত কাঠামো আদেশ অনুযায়ী ১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বর যথাক্রমে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উত্তর

উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সর্বাপেক্ষা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভকরলেও পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এর প্রতিবাদে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের ডাকে ২ মার্চ ধর্মঘট পালিত হয়। ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ৪ ও ৬ মার্চ অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় এবং সর্বশেষ ঐক্যবাদ সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ৭ মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এর পর ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। মূলত, এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনে বাঙালি জাতির আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।