উদ্দীপকের আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
উত্তর: ১৯৭১ সালে বর্বর পাকিস্তানি হানাদারেরা এদেশে যে নৃশংস হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ। পাকিস্তানি শোষণ ও শাসন থেকে মুক্তি পাওয়ার এই সংগ্রামে বাঙালিরা নির্মম অত্যাচারের শিকার হয়েছে। এদেশের মা-বোনদের ত্যাগ ও শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাঙালির সাথে যে বর্বর আচরণ করেছিল তা হিটলার ও মুসোলিনীর বর্বরতাকেও হার মানায়। উদ্দীপকেও এমনটি দেখা যায়। উদ্দীপকে সীমাহীন বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের কারণে ভিয়েতনামের দুই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশাল অসমতা তৈরি হয়। এর ফলে গত শতাব্দীর মাঝামঝিতে ভিয়েনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এতে বহু নিরপরাধ ও নিরশ্র নারী-পুরুষ এবং শিশুদের নির্মমভাবে 'হত্যা করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও এভাবে মানবতার চরম বিপর্যয় হয়েছিল। পাকিস্তানি হানাদারেরা এদেশের নিরীহ মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের যুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহায়তাকারী দলগুলো ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছিল। প্রায় দুই লাখ নারীকে পরিকল্পিতভাবে শ্লীলতাহানি করে। পাকিস্তানিরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে, আগুনে পুড়িয়ে, সমস্ত শরীর টুকরা করে কেটে এ হত্যাযজ্ঞ চালিয়েছে। যুবতী মেয়েদেরকে বাবা-মায়ের সামনে থেকে তুলে নিয়ে যেত। আট-দশ বছরের শিশুরাও এ বর্বরতার শিকার হয়েছে। এদেশের অসংখ্য ঘর-বাড়ি, অর্থ-সম্পদ লুট করে পুড়িয়ে দিয়েছে। জমির ফসল নষ্ট করেছে। মোটকথা, পুরো বাংলা জুড়ে তারা গণহত্যা, ধর্ষণ, ধ্বংস আর লুণ্ঠনের হলিখেলা চালিয়েছে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানিরা এদেশের মানুষের ওপর অমানবিক অত্যাচার-নির্যাতন চালায়, যা গোটা বিশ্বের মানুষকে হতবাক করে দেয়।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর