পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের গৃহীত অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো।
উত্তর: পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। শুরু থেকেই পাকিস্তানি শাসকেরা বাঙালির প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। পূর্ব বাংলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকা সত্ত্বেও পাকিস্তানিদের চক্রান্তের কারণে বাঙালি অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে। রপ্তানি আয়ের ৬০ ভাগ বাংলার পণ্য থেকে অর্জিত হলেও এ অঞ্চলের জন্য আমদানি পণ্যের বরাদ্দ ছিল মাত্র ৩০% ভাগ। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করত। স্টেট ব্যাংকসহ, বড় বড় ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি, বেসরকারি সংস্থার সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে ছিল, যাতে সহজেই অর্থপাচার সম্ভব হয়। বড় বড় শিল্পকারখানা পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হয়। এভাবে পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষীমহল পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের গৃহীত অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো।
উত্তর