উক্ত ঘটনার পরবর্তী ইতিহাস পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উক্ত ঘটনা দ্বারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার ঘটনা বোঝানো হয়েছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরবর্তী ইতিহাস আমাদের জন্য চির আনন্দের। কারণ এর মাত্র ২ দিন পর মুক্তিযুদ্ধের সমাপ্তি হয়। আমরা বিজয়ী হই এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গবন্ধুকে পাকিস্তানি সরকার মুক্তি দেয় এবং ১০ জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৪ ডিসেম্বর যৌথ বাহিনী ঢাকার মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঐদিন সকাল থেকেই নিয়াজী সব আশা ছেড়ে দেয় এবং ঢাকার বিভিন্ন বিদেশি দূবাতাসের সঙ্গে শর্তসাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে আলোচনা করেন, বিশেষ করে মার্কিন দূতাবাসের সঙ্গে। ১৬ ডিসেম্বর সকাল দশটায় পাকিস্তানি ১৪ ডিভিশন কমান্ডার জেনারেল জামশেদ ঢাকার মিরপুর ব্রিজের কাছে ভারতীয় জেনারেল নাগরার কাছে আত্মসমর্পণ করেন। ভারতীয় মিত্র বাহিনী ১০-৪০ মিনিটে ঢাকা নগরীতে প্রবেশ করে। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিকেল ৪-২১ মিনিটে হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেঃ জেনারেল এ. এ. কে. নিয়াজী ৯৩ হাজার সহযোগী সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্রসহ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়াদী উদ্যান) বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এভাবে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পরিসমাপ্তি হয় এবং বিশ্বের বুকে জন্ম নেয় নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র 'বাংলাদেশ'।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
উক্ত ঘটনার পরবর্তী ইতিহাস পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর