শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এর সাথে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক পরিচালিত কোন আক্রমণের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পরিচালিত 'অপারেশন সার্চলাইট' এর ঘটনার মিল রয়েছে । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে এরূপ হত্যার নজির খুব কমই দেখা যায়। পাক-হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে । ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। ঠিক একইভাবে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় লাভ সত্ত্বেও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করে। আলোচনার নামে অযথা সময় নষ্ট করে। এক পর্যায়ে তিনি এদেশে গণহত্যা চালানোর নির্দেশ দেন। তার নির্দেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালায়। এ রাতে প্রায় ৫০ হাজার বাঙালি নর-নারী, ও শিশু গণহত্যার শিকার হয়। ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবীসহ সব স্তরের জনগণকে নির্বিচারে হত্যা করা হয়। পাকবাহিনী এ জঘন্য হত্যাকাণ্ডের নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইরাকিদের ওপর মার্কিনিদের পরিচালিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এর সাথে পূর্ব পাকিস্তানে প…

উদ্দীপক

ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি জনমতকে অগ্রাহ্য করে ইরাক দখলের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। জাত হিসবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ।

উত্তর

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়

উত্তর

মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এর বাইরে বিপুলসংখ্যক নারী মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। এমনকি প্রত্যক্ষ যুদ্ধে নারীর অংশগ্রহণের দৃষ্টান্তও কম নয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পরিচালিত 'অপারেশন সার্চলাইট' এর ঘটনার মিল রয়েছে । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে এরূপ হত্যার নজির খুব কমই দেখা যায়। পাক-হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে । ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। ঠিক একইভাবে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় লাভ সত্ত্বেও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করে। আলোচনার নামে অযথা সময় নষ্ট করে। এক পর্যায়ে তিনি এদেশে গণহত্যা চালানোর নির্দেশ দেন। তার নির্দেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালায়। এ রাতে প্রায় ৫০ হাজার বাঙালি নর-নারী, ও শিশু গণহত্যার শিকার হয়। ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবীসহ সব স্তরের জনগণকে নির্বিচারে হত্যা করা হয়। পাকবাহিনী এ জঘন্য হত্যাকাণ্ডের নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইরাকিদের ওপর মার্কিনিদের পরিচালিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার ব্যাপক পার্থক্য দেখা যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের নিরীহ ও নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল ইতিহাসের অন্যতম এক নারকীয় ঘটনা। এ ঘটনাই পরবর্তী সময়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জোগায়। কেননা বাঙালি জাতি এ গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির জন্য যুদ্ধ শুরু করে। কিন্তু ইরাকের ক্ষেত্রে এর ভিন্ন পরিস্থিতি দেখা যায় ৷ প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ এবং গণহত্যা চালালেও ইরাকিরা এর কোনো প্রতিবাদ করতে পারেনি। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত একটি জনপদ। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। কিন্তু 'অপারেশন সার্চলাইট' বা কালরাতের হত্যাকাণ্ড বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল। ২৫ মার্চ রাতে পাকবাহিনী যে মানবেতর তাণ্ডবলীলা শুরু করে তা পরবর্তী ৩৬ ঘণ্টা ধরে অব্যাহত রাখে। এ বীভৎস হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গোটা জাতি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। এ শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি শুরু করে মুক্তির সংগ্রাম। শুরু হয় পাকসেনাদের সাথে বাঙালি পুলিশ, আনসার ও সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নামে পরিচিত। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি এদেশকে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করে। বাঙালির অসীম সাহস, সিদ্ধান্তে দৃঢ়তা আর অপরিমেয় আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায়। ইরাকে পরিচালিত মার্কিনিদের গণহত্যা পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ । অথচ ২৫ মার্চ পাকসেনাদের পরিচালিত গণহত্যার পরপরই বাঙালি জাতি পাকবাহিনীর বিরুদ্ধে রুখে দাড়ায়। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ এরই ধারাবাহিকতায় অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। সুতরাং আলোচিত দুটো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এর সাথে পূর্ব পাকিস্তানে প… | Prosthuti