বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমার পঠিত উক্ত দেশের অবদান মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমার পঠিত উক্ত দেশ তথা ভারতের অবদান অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিকটতম প্রতিবেশী ভারত গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সেদেশে আশ্রয় দেয়। ভারত তখন নিজেই অর্থনৈতিক ও জনসংখ্যা সমস্যায় জর্জরিত থাকলেও দীর্ঘ নয় মাস ধরে বাংলাদেশের কোটি মানুষের বোঝা কাঁধে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। শরণার্থীদের আশ্রয়দান ও প্রতিপালন ছাড়াও ভারত সরকার তার দেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারত মুক্তিবাহিনীকে যুদ্ধের জন্য অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপনের অনুমতি দেয়। ভারত সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও সহায়তা করে। মুক্তিযুদ্ধের শেষদিকে নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্রবাহিনী 'যৌথ কমান্ড' গঠন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সরকারি পর্যায়ের বাইরেও ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সেতারবাদক পণ্ডিত রবি শংকর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন বহুল আলোচিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা। এ অনুষ্ঠান থেকে ওঠা ১০ লাখ ডলার ইউনিসেফের মাধ্যমে শরণার্থী শিশুদের জন্য দান করা হয়। এভাবে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। তাই বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অপরিসীম।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমার পঠিত উক্ত দেশের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর